আজ কেরালার বিপক্ষে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল। (Youssef Ezzejjari)ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে এখনও পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মশাল ব্রিগেড। দলের হয়ে গোল করেছেন বিদেশি তারকা ইউসেফ ইজ্জেজারি। তবে সেখানেই শেষ নয় পরবর্তীতে আরও বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন সাউল ক্রেসপো থেকে শুরু করে মহম্মদ রশিদরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নাহলে অনায়াসেই বাড়তে পারত ব্যবধান।
বলাবাহুল্য, এদিন বড় ব্যবধানে জয় সুনিশ্চিত করতে মরিয়া অস্কার ব্রুজো। তাই প্রথম মিনিট থেকেই আক্রমণভাগে যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিলেন দলের ফুটবলাররা। তারপর ম্যাচের ঠিক ১০ মিনিটের মাথায় আইভানের ফাউল থেকে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল দল। সেখান থেকেই গোল করে যান ইজ্জেজারি। তারপর ১৮ মিনিটের মাথায় বিপিনের পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন সাউল ক্রেসপো। কিন্তু বল গোলে রাখতে পারেননি। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে কেরালা দলের রক্ষণভাগ ভেদ করে ফের গোলের সুযোগ পেয়েছিলেন মিগুয়েল ফেরেইরা।
আরও দেখুনঃ ইসরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী
তবে ব্যবধান বাড়েনি। প্রথমার্ধের শেষ লগ্নে অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত সময়ের মধ্যেই সেকেন্ড পোস্ট থেকে দুরপাল্লার শট নিয়েছিলেন মহম্মদ রশিদ। কিন্তু গোলে থাকেনি।



















