কিছুক্ষণের মধ্যেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup)গ্রুপ পর্বের ম্যাচ। মুখোমুখি হবে ভারত ও নামিবিয়া। ঘরের মাঠে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। মার্কিন যুক্তরাষ্ট্রের পর নামিবিয়ার কাছেও টসে হারলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে ভারত। আশঙ্কাই সত্যি হল। নামিবিয়ার বিরুদ্ধে খেলানো হচ্ছে না তরুণ তুর্কি অভিষেক শর্মাকে। তাঁর বদলে দলে এসেছেন সঞ্জু স্যামসন। মহম্মদ সিরাজের পরিবর্তে দলে নেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে।
SIR-এ স্বচ্ছতা আনতে কলকাতায় এলেন কমিশনের ২ বিশেষ রোল অবজার্ভার
ভারতের প্রথম একাদশ
সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিং
নামিবিয়ার প্রথম একাদশ
লোরেন স্টিনক্যাম্প, জান ফ্রাইলিঙ্ক, জান নিকোল লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, জেন গ্রিন (উইকেটকিপার), মালান ক্রুগের, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কল্টজ, বেন সিকঙ্গ, ম্যাক্স হেইঙ্গো




















