পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তৃণমূল সরকারের উপর তীব্র আক্রমণ চালিয়ে বলায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এর জবাবে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ফের বেনজির আক্রমণ শানালেন নির্মলা সীতারমণের দিকে, এবং তাকে কটাক্ষ করে বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ঈর্ষা করেন।
বৃস্পতিবার দিল্লির সংসদ ভবনে বাজেট আলোচনার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন রাজ্যে আইনহীনতার পরিবর্তে ‘বোমা সংস্কৃতি’ বিরাজ করছে, এবং এমন পরিস্থিতিতে রাজ্যবাসী ও মহিলারা নিরাপদ নয় এমন দাবিও করেন তিনি। ঐ প্রসঙ্গে সীতারমণ দুর্গাপুরে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ড বা কালীগঞ্জে বোমা বিস্ফোরণ উল্লেখ করেন, যা তিনি বলেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার প্রমাণ। এমন আক্রমণের পরেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) তাকে নিশানা করে সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ঈর্ষা করেন নির্মলা সীতারমন। এটা আমি আজ থেকে দেখছি না — গত ৭‑৮ বছর ধরে দেখছি।”*তিনি আরও বলেন নির্মলা কখনই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদে যোগ্য নন, এমন মন্তব্যও করেন শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদ।
কল্যাণ আরও কটাক্ষ করে বলেন সীতারমন অর্থ বিষয়ক কাজ সামলানোর কোনো যথাযথ অভিজ্ঞতা রাখেন না। এবং তাকে “ঝগড়াটে গোছের” হিসেবেও বর্ণনা করেন।




















