Home Sports News অনুশীলনে বিপত্তি, পায়ে চোট পেলেন ঈশান কিষাণ

অনুশীলনে বিপত্তি, পায়ে চোট পেলেন ঈশান কিষাণ

ishan-kishan-injury-jasprit-bumrah-yorker-india-practice-t20-world-cup

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে একদিকে যেমন স্বস্তির খবর, অন্যদিকে চোট আতঙ্ক ভারতীয় শিবিরে। বুধবার অনুশীলনে নেমেছিল টিম ইন্ডিয়া। জশপ্রীত বুমরার ইয়র্কারে পায়ে চোট পেলেন ভারতের তরুণ তুর্কি ঈশান কিষাণ (Ishan Kishan)। যন্ত্রণায় মাঠের মধ্যেই শুয়ে পড়েন উইকেটকিপার-ব্যাটার। যন্ত্রণায় কাতরাতে থাকেন দুরন্ত ফর্মে থাকা ঈশান। যা নিয়ে বেশ চিন্তায় পড়েছে ভারতীয় শিবির।

- Advertisement -

Read More: ভারত-পাক ম্যাচের আগেই বিতর্কিত স্পিনারকে নিয়ে বিস্ফোরক সুইঙের সুলতান

অনুশীলনে নেটে ব্যাট করতে নেমেছিলেন ঈশান কিষাণ। সেই সময় আচমকা তাঁর পায়ে এসে পড়ে জশপ্রীত বুমরার ইয়র্কার। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান ফিজিওরা। বেশ কিছুক্ষণ সেবা শুশ্রুষার পরে অবশ্য সুস্থ হয়ে উঠে দাঁড়ান ঈশান। মিনিট পাঁচেক ব্যাটিংও করেন ভারতের উইকেটকিপার-ব্যাটার। যদিও নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরে ঈশানকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে চোট পেয়ে আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা।

   

Read More: স্বস্তির খবর ভারতীয় শিবিরে, হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

বলে রাখা ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের আগে থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা। মঙ্গলবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মেডিক্যাল টিম প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে বিশ্রামে রাখে। ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পান ভারতীয় ওপেনার। যা স্বস্তির খবর ভারতীয় শিবিরের জন্য। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।

Read More: সিমেন্ট কারখানায় অনুশীলন, ট্রোলের শিকার সলমন আঘারা

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক শর্মার সতীর্থ তিলক বর্মা বলেন, “আমরা দিল্লি পৌঁছনোর পর কিছু পরীক্ষানিরীক্ষার জন্য অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আজ ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ও বেশ ভালোই আছে। ম্যাচের আগে একটা গোটা দিন রয়েছে, পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে অভিষেক নামিবিয়ার বিরুদ্ধে খেলবে কিনা।“

Follow on Google