IPAC শুনানি হল না সুপ্রিম কোর্টে, পরবর্তী শুনানি কবে?

SIR case Supreme Court
Supreme Court Fails to Take Up IPAC Case, Next Hearing on Hold

শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে IPAC মামলার রায় সংক্রান্ত শুনানি স্থগিত হয়ে গিয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সুনামধন্য আইনজীবী কপিল সিব্বল অসুস্থ হওয়ার (Supreme Court) কারণে শুনানি অনুষ্ঠিত হয়নি। সিব্বলের পক্ষ থেকে এই শুনানি স্থগিত করার আবেদন জানানো হয় তাঁর জুনিয়র আইনজীবীর মাধ্যমে।

মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম. পাঞ্চোলির বেঞ্চে। তবে বেঞ্চে উপস্থিতি নিশ্চিত করার সময়ই জানা যায় যে কপিল সিব্বল অসুস্থ আছেন। এই অবস্থায় তাঁর অসুস্থতার কারণে শুনানি (Supreme Court) স্থগিত করার আবেদন বেঞ্চের কাছে জমা দেওয়া হয়। শুনানি স্থগিত করার এই আবেদনে কোনও আপত্তি জানাননি সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, স্বাস্থ্যগত কারণে এই আর্জি জানানো হয়েছে, তাই বেঞ্চ আবেদন গ্রহণ করেছেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা আরও উল্লেখ করেন, আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার শুনানি করা যেতে পারে। সেই অনুযায়ী শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ ওই দিনই মামলার নতুন শুনানি নির্ধারণ করেছে।