বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সংকটে একাধিক রাজ্যের হোটেল-রেস্তরাঁ বন্ধের মুখে

নয়াদিল্লি: ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা করতে শুরু করেছে৷ এই পরিস্থিতিতে দেশের একাধিক বড় শহর থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) ঘাটতির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
India Fuel Supply Security Law

নয়াদিল্লি: ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা করতে শুরু করেছে৷ এই পরিস্থিতিতে দেশের একাধিক বড় শহর থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) ঘাটতির অভিযোগ উঠতে শুরু করেছে৷ ফলে সমস্যায় পড়েছেন হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীরা৷

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক আগে আশ্বাস দিয়েছিল যে আন্তর্জাতিক পরিস্থিতি সত্ত্বেও ভারতে তেল বা গ্যাসের বড় সংকট তৈরি হবে না৷ তবে বাস্তবে বহু ব্যবসায়ীর দাবি, গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে উঠেছে৷ এর ফলে হোটেল ও রেস্তরাঁ চালানো কঠিন হয়ে পড়ছে৷

   

বেঙ্গালুরুতে এই সমস্যা সবচেয়ে প্রকট হয়ে উঠেছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে৷ শহরের হোটেল ও রেস্তরাঁ মালিকদের সংগঠন জানিয়েছে, গ্যাস না পাওয়ার কারণে বহু প্রতিষ্ঠানের পরিষেবা চালিয়ে যেতে অসুবিধা হচ্ছে৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে মঙ্গলবার থেকেই একাধিক হোটেল সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷

বেঙ্গালুরু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি কেন্দ্র৷ বিভিন্ন রাজ্য থেকে কাজের সূত্রে বহু মানুষ সেখানে বসবাস করেন৷ তাঁদের মধ্যে অনেকেই প্রতিদিন খাবারের জন্য হোটেল ও রেস্তরাঁর উপর নির্ভর করেন৷ ফলে এই পরিষেবা বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷

হোটেল মালিকদের অভিযোগ, তেল সংস্থাগুলি আগে অন্তত ৭০ দিনের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু আচমকা সেই সরবরাহ কমে যাওয়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন৷ এই পরিস্থিতিতে ইতিমধ্যে কোথাও কোথাও গ্যাসের কালোবাজারিও শুরু হয়ে গিয়েছে৷ তাই বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে৷

শুধু বেঙ্গালুরু নয়, তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়েও একই ধরনের সমস্যার কথা জানা গিয়েছে৷ সেখানকার বহু হোটেল মালিক জানিয়েছেন, তাঁদের কাছে পর্যাপ্ত গ্যাস মজুত নেই৷ ফলে সারাদিন পরিষেবা চালানো কঠিন হয়ে পড়ছে৷ শুধু চেন্নাই বা বেঙ্গালুরু হয়৷ একই পরিস্থিতির মধ্যে রয়েছে মুম্বইও৷ সেখানকার ব্যবসায়ীদের দাবি, ইতিমধ্যেই প্রায় ২০ শতাংশ হোটেল ও রেস্তরাঁ সাময়িকভাবে পরিষেবা বন্ধ করে দিয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google