গ্যাসের দাম বাড়তেই সরব মুখ্যমন্ত্রী, রবিবার ধর্মতলা থেকে প্রতিবাদ মিছিলের ডাক

কলকাতা: ফের বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ শুক্রবার মধ্যরাত থেকে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম পিছু ৬০ টাকা বাড়ানো হয়েছে৷ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mamata Banerjee black money allegation

কলকাতা: ফের বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ শুক্রবার মধ্যরাত থেকে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম পিছু ৬০ টাকা বাড়ানো হয়েছে৷ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে তিনি মোদী সরকারের নীতির বিরুদ্ধে সমালোচনা করেন৷ শুধু তাই নয়, পাশাপাশি রবিবার তিনি প্রতিবাদ মিছিলের ডাক দেন৷

১৪.২ কেজি গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে ৯৩৯ টাকায় পৌঁছেছে৷ শনিবার থেকেই এই দাম কার্যকর হয়েছে৷ একই সঙ্গে বাণিজ্যিক এলপিজির দামও বেড়েছে৷ বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১৯৯০ টাকা করা হয়েছে৷ এর ফলে রেস্তরাঁ, হোটেল এবং খাবারের দোকানগুলির খরচ বাড়বে বলে মনে করা হচ্ছে৷

   

এছাড়াও রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে৷ এখন থেকে দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ন্যূনতম ২১ দিনের ব্যবধান রাখতে হবে৷ আগে এই সময়সীমা ছিল ১৫ দিন৷ ফলে যেসব পরিবারে গ্যাসের ব্যবহার বেশি, তাদের জন্য দ্রুত দ্বিতীয় সিলিন্ডার বুক করা এখন আরও কঠিন হয়ে পড়তে পারে৷

গ্যাসের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির চাপে রয়েছে৷ এর মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়ানো হলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের উপর বাড়তি চাপ পড়বে৷ তিনি কেন্দ্রের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান৷

এই ইস্যুতে প্রতিবাদ জানাতে রবিবার পথে নামার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে, ধর্মতলা থেকে প্রতিবাদ মিছিল শুরু হবে৷ মিছিলে তিনি নিজে সাদা পোশাক পরে অংশগ্রহণ করবেন৷ অন্যদিকে আন্দোলনে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের কালো পোশাক পরে আসার আহ্বান জানানো হয়েছে৷ বিশেষ করে মহিলাদের এই প্রতিবাদে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে৷ তাঁদের হাতে হাতা ও খুন্তি নিয়ে মিছিলে অংশ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে, যাতে রান্নাঘরের সমস্যার প্রতীকী প্রতিবাদ আরও জোরালোভাবে তুলে ধরা যায়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google