বিশ্বকাপে চমক! সেমিতে ভারতের ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ‘ইন্ডিয়ান’

সোহিনী পোড়েল, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আর মাত্র ৩ টি ম্যাচ বাকি আছে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল। এর আগে সেমিফাইনালের জন্য আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
icc-semi-final-umpires-panel-india-match-allahuddien-paleker

সোহিনী পোড়েল, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আর মাত্র ৩ টি ম্যাচ বাকি আছে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল। এর আগে সেমিফাইনালের জন্য আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের প্যানেল ঘোষণা করে ফেলল আইসিসি। প্যানেলে রয়েছেন ২ জন ভারতীয় ও ১ জন ভারতীয় বংশোদ্ভূত। মোট ১০ জনের প্যানেল ঘোষণা করেছে আইসিসি। সেমিতে ভারতের ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন ‘ইন্ডিয়ান’।

আগামী ৪ মার্চ কলকাতার ইডেনে প্রথম সেমিফাইনাল। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্বে রয়েছেন রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারি হিসেবে ভারতের জভগল শ্রীনাথ এবং ম্যাচ থার্ড আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করবেন ভারতের নীতীন মেনন। চতুর্থ আম্পায়ার হিসাবে থাকবেন রড টাকার।

   

আগামী ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল হবে। মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও ইংল্যান্ড। ভারতের সামনে ২০০ বছরের ইংরেজদের অত্যাচারের জবাব দেওয়ার সুযোগ রয়েছে। এই ম্যাচের অন ফিল্ড আম্পায়ার হিসাবে দায়িত্ব সামলাবেন ক্রিস গ্যাফেনি ও আল্লাহউদ্দদিন পালেকর। থার্ড আম্পায়ার হিসাবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট। ম্যাচ রেফারি হিসাবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।

ম্যাচের অন ফিল্ড আম্পায়ার আল্লাহউদ্দদিন পালেকরের সঙ্গে যোগ রয়েছে ভারতের। তাঁর জম্ম মহারাষ্ট্রের রত্নগিরিতে। যদিও বর্তমানে দক্ষিণ আফ্রিকায় থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকা থেকে আইসিসির প্যানেলে সুযোগ পেয়েছেন আল্লাহউদ্দদিন পালেকর। সুতরাং, ভারতের ম্যাচে থাকছেন একজন ‘ইন্ডিয়ান’।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google