Kolkata24x7 Team, কৃষ্ণনগর: রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিন ঘনিয়ে আসছে৷ তার সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা৷ এবার বাংলায় পরিবর্তনের লক্ষ্যে বেশ কোমর বেঁধে নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি৷ সেই লক্ষ্যেই নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দিগনগরে আয়োজিত হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা জনসভা।
এই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা-র। দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনের আগে সংগঠন শক্তিশালী করা এবং কর্মীদের উজ্জীবিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। সভাকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।




















