কবে থেকে ব্যাঙ্কে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা?

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় কার্যত মাস্টারস্ট্রোক দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদিকে লক্ষ্মীর ...

By Moumita Biswas

Published:

Follow Us
Lakshmir Bhandar Hike

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় কার্যত মাস্টারস্ট্রোক দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা এক ধাক্কায় ৫০০ টাকা বাড়ানো হয়েছে, অন্যদিকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য চালু করা হয়েছে ‘বাংলার যুবসাথী’ নামে এক নয়া প্রকল্প। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহিলা ও যুব ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে টানতেই এই জোড়া ধামাকা নবান্নের।

বাড়ল ভাতা

২০২৪-এর লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ করার সুফল হাতেনাতে পেয়েছিল ঘাসফুল শিবির। এবার ছাব্বিশের ভোটের সুর বাঁধতে ফের সেই প্রকল্পকেই ঢাল করলেন মুখ্যমন্ত্রী। জেনারেল কাস্টের মহিলারা এতদিন মাসে ১০০০ টাকা পেতেন, এখন থেকে পাবেন ১৫০০ টাকা। তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে এই অঙ্ক ১২০০ টাকা থেকে বাড়িয়ে করা হলো ১৭০০ টাকা।

   

কবে থেকে মিলবে বর্ধিত টাকা? Lakshmir Bhandar Hike

ফেব্রুয়ারি মাস থেকেই এই বর্ধিত টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই মহিলারা যাতে বাড়তি সুবিধা পান, তা নিশ্চিত করতেই এই দ্রুত পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

 

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।