
ভোটের মুখে ফের একবার বড় মাস্টারস্ট্রোক খেল রাজ্য সরকার। (Lakshmir Bhandar) অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে এক লাফে ৫০০ টাকা বৃদ্ধি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা(Lakshmir Bhandar) সরাসরি আর্থিক সুবিধা পেতে চলেছেন। একই সঙ্গে বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি-র ঘোষণাও করেছে রাজ্য সরকার, যা সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর। নতুন ঘোষণায় জানানো হয়েছে, এখন থেকে জেনারেল ক্যাটাগরির মহিলারা (Lakshmir Bhandar) প্রতি মাসে ১৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। এতদিন এই অঙ্ক ছিল ১০০০ টাকা। অন্যদিকে, এসসি ও এসটি শ্রেণির মহিলাদের জন্য মাসিক সাহায্য বেড়ে হয়েছে ১৭০০ টাকা, যা আগে ছিল ১২০০ টাকা। অর্থাৎ, দুই ক্ষেত্রেই এক ধাক্কায় ৫০০ টাকা করে বাড়ানো হল এই জনপ্রিয় সামাজিক প্রকল্পের বরাদ্দ। (Lakshmir Bhandar) রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশের আগে থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ এবং আশা কর্মীদের বেতন নিয়ে বড় কোনও ঘোষণা আসতে পারে কি না। সেই জল্পনাকে বাস্তব রূপ দিল মমতা সরকারের এই বাজেট।
লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প চালু হওয়ার পর থেকেই এটি রাজ্য সরকারের অন্যতম প্রধান ফ্ল্যাগশিপ স্কিমে পরিণত হয়েছে। বর্তমানে রাজ্যে ২ কোটি ৪১ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে এই প্রকল্পে রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় ৭৪ হাজার কোটি টাকা।

