নয়াগ্রাম বিধানসভায় তৃণমূলে বড় ভাঙন, বিজেপিতে যোগ ৩৩টি পরিবারের

ঝাড়গ্রাম : বিধানসভা নির্বাচনের আগেই নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা দিল। নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত গোপীবল্লভপুর ২ ব্লকের নোটা এলাকায় বিজেপির (BJP) দলীয় কার্যালয়ে গিয়ে চোরচিতা ...

By Sandipa Sil

Published:

Follow Us

ঝাড়গ্রাম : বিধানসভা নির্বাচনের আগেই নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা দিল। নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত গোপীবল্লভপুর ২ ব্লকের নোটা এলাকায় বিজেপির (BJP) দলীয় কার্যালয়ে গিয়ে চোরচিতা এলাকার এস টি সম্প্রদায়ের ৩৩টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করল।

এদিন যোগদানকারী পরিবারগুলির হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির মণ্ডল কমিটির সভাপতি তাপস শুই, জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত রায় ও বিধানসভার ইনচার্জ শৈলেন শুক্লা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

   

এই প্রসঙ্গে বিজেপির মণ্ডল কমিটির সভাপতি তাপস শুই বলেন, যোগদানকারী সকলেই এস টি সম্প্রদায়ভুক্ত মানুষজন। দলের পক্ষ থেকে তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। তিনি আরও জানান, যোগদানকারীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য বি এল এ টু, অঞ্চল স্তরের নেতৃত্ব সহ একাধিক কর্মী রয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই ৩৩টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বিজেপি আরও শক্তিশালী হবে। বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, ততই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করবেন।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Sil

আইনের ছাত্রী। শিক্ষানবীশ আইনজীবী। সাংবাদিকের সঙ্গে সংসারের সূত্রে সংবাদে আগ্রহ। কলকাতা24x7-এর মাধ্যমে পথ চলার শুরু।

Follow on Google