ব্যাটে-বলে তাণ্ডব টিম ইন্ডিয়ার, জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে সেমির পথ চওড়া সূর্যদের

বৃহস্পতিবার সন্ধ্যায় জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচ খেলতে নামে ভারত (India)। চেন্নাইয়ের চিপকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে জিম্বাবোয়ের মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। সেমিতে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হবে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
india-beat-zimbabwe-72-runs-chennai-semifinal-boost-t20-world-cup

বৃহস্পতিবার সন্ধ্যায় জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচ খেলতে নামে ভারত (India)। চেন্নাইয়ের চিপকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে জিম্বাবোয়ের মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। সেমিতে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হবে গুরু গম্ভীরের ছেলেদের। হলও তাই। জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ এবং বিশাল ব্যবধানে জয় পেল ভারত। ফলে সেমির পথ চওড়া হল সূর্যদের। ৭২ রানে ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন বাইশ গজে ঝড় তোলেন। সঞ্জু ১৫ বলে ২৪ রান ও অভিষেক ৩০ বলে ৫৫ রান তোলেন। অবশেষে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা। ঈশান কিষাণ ৩৮(২৪) রান, সূর্যকুমার যাদব ৩৩(১৩) রান, হার্দিক পান্ডিয়া ৫০(২৩) রান ও তিলক বর্মা ৪৪(১৬) রান স্কোরবোর্ডে যোগ করেন। জিম্বাবোয়ের হয়ে রিচার্ড নাগারবা, ব্লেসিং মুজারাবানী, টিনোতেন্ডা মাপোসা ও সিকন্দর রাজা ১ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে ভারত।

   

আরও দেখুন: লক্ষ্মীর ভান্ডারের পর যুবসাথী, ভোটের আগে ভাতা কি বদলে দেবে বাংলার রাজনৈতিক সমীকরণ?

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার শুরুটা বেশ ভালোই করেছিল। তাদিওয়ানাশে মারুমানি ২০(২০) রান তুলে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ব্রায়ান বেনেট বাইশ গজে টিকে ছিলেন। ৫৯ বলে ৯৭ রান তুলেও কোনও লাভ হয়নি। অধিনায়ক সিকন্দর রাজা ২১ বলে ৩১ রান স্কোরবোর্ডে যোগ করেন। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ। ভারতের হয়ে অর্শদীপ সিং ৩ টি, বরুণ চক্রবর্তী, শিবম দুবে ও অক্ষর প্যাটেল ১ টি করে উইকেট সংগ্রহ করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলে হারল জিম্বাবোয়ে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google