আশুতোষ মেহেতাকে দলে টানতে চলেছে দিল্লি

আইএসএলের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল স্পোর্টিং ক্লাব দিল্লি (Sporting Club Delhi)। এবারের সুপার কাপে আশানুরূপ ফল না হলেও আসন্ন টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Sporting Club Delhi Ashutosh Mehta

আইএসএলের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল স্পোর্টিং ক্লাব দিল্লি (Sporting Club Delhi)। এবারের সুপার কাপে আশানুরূপ ফল না হলেও আসন্ন টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য রয়েছে নব নামাঙ্কিত এই দলের। পরিকল্পনা অনুযায়ী বাকিদের মতোই দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী নির্বাচনে ও চমক রাখার প্রচেষ্টা রয়েছে প্রত্যেকের। এসবের মাঝেই গত কয়েকদিন এই দলে যোগদানের ক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল দুই ভারতীয় ফুটবলারের নাম। যাদের মধ্যে ছিলেন মোহাম্মদ আইমেন এবং মোহাম্মদ আজহার।

গত কয়েকদিন আগেই তাঁদের যোগদানের কথা স্পষ্ট করে দিয়েছে দিল্লি দল। এবার সেই তালিকায় যুক্ত হতে পারেন আরেক ভারতীয় ফুটবলার। তিনি আশুতোষ মেহেতা। পূর্বে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই ভারতীয় রাইট ব্যাক। এবারের এই ডুরান্ড কাপে দলের হয়ে খেলেছিলেন দুইটি ম্যাচ। তবে এবার নাকি এই ফুটবলারকে দলে টানতে চাইছে রাজধানীর এই ফুটবল দল। একটা সময় মুম্বাই এফসি থেকে নিজের পেশাদার ফুটবল জীবন শুরু করেছিলেন এই রাইট ব্যাক।

   

পরবর্তীতে পুনে এফসি থেকে শুরু করে ভারত ও মুম্বাই সিটি এফসির মতো দলের হয়ে ও খেলেছেন বহুদিন। তারপর কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে ও খেলেছিলেন অনেকটা সময়। তারপর বেশ কিছুটা সময় পর ইস্পাত নগরীর ফুটবল ক্লাব তথা জামশেদপুর এফসির মধ্যে দিয়ে পেশাদার ফুটবলে ফিরে এসেছিলেন তিনি। সেখান থেকেই এবারের আইএসএলের আগে যোগ দিতে পারেন দিল্লিতে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google