বেলডাঙা: মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ (Babri mosque)নির্মাণের কাজ শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি থেকে এই ঘোষণা করে নতুন করে বিতর্কের ঝড় তুলেছেন জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর, যিনি দল থেকে সাসপেন্ড হয়ে নিজের পার্টি গড়েছেন, বলেছেন যে বেলডাঙ্গায় এই প্রকল্পের কাজ দুপুর ১২টা থেকে শুরু হবে।
অনুষ্ঠানে প্রায় ৫,০০০ লোকের উপস্থিতি হতে পারে বলে তিনি আশা করছেন। এই ঘোষণা আসতেই প্রশ্ন উঠেছে বাবরির নামে এত বড় ফান্ড কোথা থেকে আসছে? বিদেশ থেকে টাকা আসার অভিযোগ উঠছে, এসব লেনদেন কি তদন্ত হওয়া উচিত নয়?ঘটনার শুরু ২০২৫-এর ডিসেম্বরে। ৬ ডিসেম্বর, অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পূর্তিতে হুমায়ুন কবীর মুর্শিদাবাদের রেজিনগরে একটা ‘বাবরি মসজিদ-স্টাইল’ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উচ্চ-শক্তিসম্পন্ন যুদ্ধবিমান ইঞ্জিন তৈরি করবে ভারত, DRDO এবং GTRE শক্তিশালী উদ্যোগ শুরু
হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন, ইট-বালি নিয়ে এসেছিলেন অনেকে। তিনি দাবি করেছিলেন যে এটা একটা ছোট সংস্করণ হবে, এতে হাসপাতাল, লাইব্রেরি, পার্ক, এমনকি হেলিপ্যাডও থাকবে। বাজেট ৩০০ কোটি টাকা বলে উল্লেখ করেছিলেন, যা পরে বাড়তে পারে।ফান্ড সংগ্রহের পরিমাণ চোখ কপালে তুলে দিয়েছে। ভিত্তিপ্রস্তরের পরই ডোনেশন বক্সে টাকা জমা হতে শুরু করে।
৮ ডিসেম্বরের রিপোর্টে বলা হয়, ১.৩০ কোটি টাকারও বেশি সংগ্রহ হয়েছে ক্যাশ ৩৭ লক্ষেরও বেশি অনলাইন ৯৩ লক্ষ। পরে আরও বক্স খোলা হয়েছে, মোট ৩.৫ কোটি ছাড়িয়েছে বলে খবর। কিছু রিপোর্টে বলা হয়েছে, ক্যাশের মধ্যে ডলার, সৌদি রিয়াল, বাংলাদেশি টাকা বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। সিসিটিভিতে টাকা গোনার ভিডিও ভাইরাল হয়েছে।
হুমায়ুনের বাড়িতে ১১টা স্টেইনলেস স্টিলের বক্স রাখা হয়েছিল, ৩০ জন লোক রাতভর গুনছিলেন।এই বিপুল অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। বাবরির নামে এত টাকা কেন? কে কে দান করছে? বিদেশ থেকে ফান্ড আসছে কি না? FCRA-র নিয়ম অনুযায়ী বিদেশি ডোনেশনের জন্য রেজিস্ট্রেশন দরকার, অনুমতি লাগে। যদি বিদেশি টাকা এসে থাকে, তাহলে তা অবৈধ হতে পারে।
অনেকে বলছেন, এসব লেনদেনের তদন্ত হওয়া উচিত। আবার অনেকেই বলেছেন ইডি তদন্তের কথা। হাতে যাওয়া দরকার। বিজেপি নেতারা বলছেন, এটা মমতা সরকারের মদতেই হচ্ছে, ভোটব্যাঙ্কের খেলা। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরও কবীরের এই কাজ চলছে, দলের অন্দরে তদন্ত চলছে বলে খবর।




















