অনুপ্রবেশ ইস্যুতে কাঁটা দিয়ে কাঁটা তোলার পরিকল্পনা মামার

গুয়াহাটি: নিজে বুলডোজার চালিয়ে ফাঁকা করে দিয়েছেন ২৬০০০ হেক্টর জমি। (Himanta Biswa Sarma)অবৈধ অনুপ্রবেশকারী মিয়া মুসলিমদের ধরতেই পারলেই পুশব্যাক করেন তিনি। এবার এই অনুপ্রবেশ ইস্যুতেই নয়া চাল চাললেন ...

By Sudipta Biswas

Published:

Follow Us
himanta-biswa-sarma-land-encroachment-mishing-festival-assam

গুয়াহাটি: নিজে বুলডোজার চালিয়ে ফাঁকা করে দিয়েছেন ২৬০০০ হেক্টর জমি। (Himanta Biswa Sarma)অবৈধ অনুপ্রবেশকারী মিয়া মুসলিমদের ধরতেই পারলেই পুশব্যাক করেন তিনি। এবার এই অনুপ্রবেশ ইস্যুতেই নয়া চাল চাললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার মিশিং যুব উৎসবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মিয়া মুসলিমদের উচ্ছেদ করতে গেলে এগিয়ে আসতে হবে মিশিং উপজাতিদের।

মিশিং যুব উৎসবে বক্তৃতা দিতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গোলাঘাট থেকে ধুবরি পর্যন্ত বিস্তৃত নদীচর অঞ্চলে যদি মিশিংসহ অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন, তাহলে “কোনও মিয়া বাংলাদেশি আমাদের জমি দখল করতে পারবে না।” বক্তব্য রাখতে গিয়ে জমি এবং পরিচয় রক্ষার প্রসঙ্গকেই বেশি জোর দিয়েছেন তিনি। কারণ সম্প্রতি এই উচ্ছেদ নিয়ে বিতর্ক চরমে উঠেছে।

   

BSNL-এ চাকরি পাওয়ার দুর্দান্ত সুযোগ, ভাল বেতন পাবেন; আবেদন করুন

মুখ্যমন্ত্রী শর্মা তার একটি সাম্প্রতিক মন্তব্যে বলেছেন অসমের মানুষ যেন যেভাবে পারে মুসলিমদের হেনস্থা করা শুরু করে তাহলেই তারা কোনঠাসা হয়ে পড়বে। এই মন্তব্যকে হাতিয়ার করে আজ ডেমোক্র্যাটিক ফ্রন্টের নেতা বদরুদ্দীন আজমল হিমন্তকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তিনি যদি তার এই মন্তব্যকে ফিরিয়ে না নেন তবে মুসলিমরা আগামী নির্বাচনে তার নৌকো ডুবিয়ে দেবে।

আজকের বক্তব্যে তিনি বলেন, নদীভাঙনপ্রবণ চরগুলো দীর্ঘদিন ধরেই দখল ও অবৈধ বসতির সমস্যায় ভুগছে। এই দখলের সঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও জনসংখ্যাগত পরিবর্তনের সরাসরি যোগ রয়েছে বলেও তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন। আর এই সমস্যার সমাধানের জন্য এবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে নয়া পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী শর্মা। অসমে বিজেপি সরকারের আমলে জমি দখল নিয়ে একাধিক উচ্ছেদ অভিযান হয়েছে।

বিশেষ করে নিম্ন অসমের চর অঞ্চল গুলোতে এই অভিযান রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। সরকার দাবি করে, সরকারি ও বনজ জমি পুনরুদ্ধার করতেই এই পদক্ষেপ, কিন্তু বিরোধীদের অভিযোগ এই উচ্ছেদ অভিযানের নিশানায় বারবার সংখ্যালঘু সম্প্রদায়ই পড়ছে।হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে। কংগ্রেস, এআইইউডিএফ সহ বিরোধী দলগুলির অভিযোগ, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে উত্তেজক ভাষা ব্যবহার করছেন যাতে নির্বাচনের আগে আদিবাসী বনাম সংখ্যালঘু বিভাজন আরও তীব্র হয়।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google