সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন৷ পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষ জানিয়েছে, সীতারামপুর-বরাচক শাখায় অটোমেটিক সিগন্যালিং-এ কাজ চলবে৷ তাই আগামী ৩১ জানুয়ারি অর্থাৎ শনিবার এবং ১ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বাতিল থাকবে একাধিক ট্রেন ও আংশিকভাবে চলবে। এই দুই দিনে মোট ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন বাতিল এবং ২টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত রাখা হয়েছে। পাশাপাশি দুটি এক্সপ্রেস ট্রেনকে নিয়ন্ত্রণ করা হবে।
শনিবার বাতিল ট্রেনগুলি হল:
৬৩৫৫৫ বর্ধমান-বরকাকানা মেমু
৬৩৫৫৬ বরকাকানা–আসানসোল মেমু
রবিবার বাতিল ট্রেন
১ ফেব্রুয়ারি বাতিল ট্রেনগুলো:
৬৩৫৫৫ বর্ধমান-বরকাকানা মেমু
৬৩৫৫৬ বরকাকানা–আসানসোল মেমু
১৩৫০৩ বর্ধমান-হাতিয়া এক্সপ্রেস
১৩৫০৪ হাতিয়া-বর্ধমান এক্সপ্রেস
১৩৫৪৫ আসানসোল-গয়া এক্সপ্রেস
১৩৫৪৬ গয়া-আসানসোল এক্সপ্রেস
৬৩৫৪১ আসানসোল-গোমো প্যাসেঞ্জার
৬৩৫৪২ গোমো-আসানসোল প্যাসেঞ্জার
যাত্রাপথ সংক্ষিপ্ত ট্রেন
৬৩৫০৯/৬৩৫১০ বর্ধমান–ঝাঝা–বর্ধমান মেমু ট্রেন কেবল আসানসোল পর্যন্ত চলবে। সেখান থেকে পুনরায় যাত্রা শুরু হবে।
নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন
১২৩৫৪ লালকুয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩১ জানুয়ারি ৩০ মিনিট নিয়ন্ত্রণ
১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস: ১ ফেব্রুয়ারি ১০ মিনিট নিয়ন্ত্রণ




















