গুয়াহাটি: নৌকো ডুবে যাবে। মিয়া মুসলিমরা (Badruddin)মুখ্যমন্ত্রীর নৌকো ডুবিয়ে দেবে এমনটাই মন্তব্য করলেন AIUDF প্রধান বদরুদ্দীন আজমল। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছিলেন যে অসম থেকে মিয়া মুসলিমদের তাড়াতেই হবে। তার জন্য যেখানে পারবেন তাদের হেনস্থা করুন। তিনি আরও বলেন যে রিক্সা চালকরা ৫ টাকা চাইলে তাদের ৪ টাকা দিন।
এই মন্তব্যেই খেপে উঠেছে অসমের মুসলিম মহল। হিমন্তের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন বদরুদ্দীন। শ্রীভূমিতে একটি সভায় তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরণের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেন “আমি হাত জোড় করে বলছি, হিমন্ত বিশ্ব শর্মা, আপনার কথা ফিরিয়ে নিন। নাহলে এবার অসমের মিয়া লোকেরা আপনার নৌকো ডুবিয়ে দেবে।
আনন্দপুর অগ্নিকাণ্ড, প্রতিবাদে মিছিল শুরু শুভেন্দু অধিকারীর
তারা কাউকে ভয় পায় না। আজ ক্ষমতার জন্য আপনি মুসলিমদের অপমান করছেন। কোনো সম্প্রদায়কে এভাবে অপমান করবেন না।” বদরুদ্দীন আরও বলেন যদি হিমন্ত বিশ্ব শর্মা এবার নির্বাচনে দাঁড়ান, তাহলে বিজেপি হারবে।” তার মতে ভারতে মুসলিমরা আগের চেয়ে অনেক নিরাপদ, কারণ হিন্দুরা তাদের পাশে দাঁড়িয়েছে। এছাড়াও বদরুদ্দীন হিন্দুদেরও বলেছেন মুসলিমদের পাশে দাঁড়াতে এবং বিজেপিকে একটিও ভোট না দিতে।
রাজনৈতিক মহলের একাংশের মতে ডেমোক্র্যাটিক ফ্রন্টের এই মন্তব্য আসলে মুখ্যমন্ত্রীর জন্য এক প্রচ্ছন্ন হুমকি ছাড়া কিছুই নয়। অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক ফান্ডা নিয়ে ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছেন। মন্তব্য করেছেন যে এমনিতেই মুসলিমরা বিজেপিকে ভোট দেয়না তাই অসমের নির্বাচনেও মুসলিমরা বিজেপিকে ভোট না দিলে কোনো সমস্যা হবে না।
অসমে মিয়া মুসলিমদের কেন্দ্র করে এই সমস্যা অনেকদিনের। দীর্ঘদিন ধরে অনুপ্রবেশের সমস্যায় ভুগছে অসম। আর এই সমস্যার সমাধানের জন্য অসমের বনাঞ্চল থেকে মুসলিমদের উচ্ছেদ করা হচ্ছে। চলছে বুলডোজার। অসম সরকারের অভিযোগ হাজার হাজার একর জমি জুড়ে বছরের পর বছর অবৈধ ভাবে বসবাস করছে মিয়া মুসলিমরা। তাদের কারুর কাছে বৈধ নথি নেই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহুবার বলেছেন যে তিনি মুসলিমদের যে করেই হোক সীমান্ত পার করবেন। আর এই মুহূর্তে নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রীর মন্তব্য সঙ্গে বদরুদ্দিনের হুমকিতে অসমের রাজনীতিতে কি প্রভাব পড়ে সেটাই দেখার।




















