বিজেপি ছেড়ে তৃণমূলে খগেন মুর্মুর স্ত্রী, নতুন রাজনৈতিক অধ্যায়

সামনেই বিধানসবা নির্বাচন। আর এই সময়েই দল বদল করতে দেখা যায় বহু রাজ‌নৈতিক নেতাদের। বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি তৃণমূল কংগ্রেসে (Tmc Joining) যোগদান করে রাজনীতিতে ...

By Suparna Parui

Published:

Follow Us
Khagen Murmu’s Wife Quits BJP to Join TMC, New Political Era Begins

সামনেই বিধানসবা নির্বাচন। আর এই সময়েই দল বদল করতে দেখা যায় বহু রাজ‌নৈতিক নেতাদের। বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি তৃণমূল কংগ্রেসে (Tmc Joining) যোগদান করে রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন। বুধবার তিনি তৃণমূল ভবনে উপস্থিত হন, যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বনমন্ত্রী বিরবাহা হাঁসদার এর উপস্থিতিতে হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

তৃণমূলের(Tmc Joining) পতাকা হাতে তুলে নেয়ার পরে অরুণা বলেন, “আমি আগে সিপিএম এবং পরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু সেখানে আমি তেমন সুযোগ পাইনি। আমি এসসি-এসটি মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে বেশি কাজ করতে চাই। এজন্য আমি এই দলে এলাম।”

   

ব্রাত্য বসু জানান, এক সময়ে অরুণা সিপিএমের সদস্য(Tmc Joining) ছিলেন এবং গণতান্ত্রিক মহিলা মোর্চার** নেত্রী ছিলেন। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন। বিশেষ করে তখন, যখন খগেন মুর্মু সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। কিন্তু এখন রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে, অরুণা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, যা রাজনীতির অঙ্গনে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে।

 

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google