অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ, ঘটনার তদন্তের দাবি DMK নেতার

DMK Leader Mourns Ajit Pawar, Urges Investigation into Crash
DMK Leader Mourns Ajit Pawar, Urges Investigation into Crash

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর সামনে আসার পর দেশজুড়ে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। বুধবার সকালে এমন এক ঘটনা সকলের কাছেই খুবই খারাপ এক সংবাদ। এই প্রেক্ষিতে ডিএমকে-র মুখপাত্র টি কে এস এলাঙ্গোভান (TKS Elangovan) গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, যদি এই খবর সত্যি হয়, তবে তা শুধু একটি পরিবারের নয়, গোটা দেশের জন্যই বড় ক্ষতি।

এক সাক্ষাৎকারে তিনি(TKS Elangovan) জানিয়েছেন, “অজিত পাওয়ার, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী, একটি বিমান দুর্ঘটনায় মৃত‌্যু হয়েছে হয়তো অসামরিক বিমান চলাচল সংক্রান্ত বিশেষজ্ঞরা এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবেন। তবে নিঃসন্দেহে এটি দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।” তাঁর এই মন্তব্য দ্রুত রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে।

   

এলাঙ্গোভান আরও বলেন, এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত ও স্বচ্ছ তদন্ত অত্যন্ত জরুরি। কারণ বিমান দুর্ঘটনা শুধু যাত্রীদের জীবনই কেড়ে নেয় না, বরং গোটা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং প্রকৃত কারণ জনসমক্ষে আনবে।