SIR নিয়ে বিস্ফোরক মন্তব্য অখিলেশ যাদবের

Sir আবহের মধ‌্যেই মঙ্গলবার নবান্নে এসে মমতার সঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) বৈঠক করেন। এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গে SIR নিয়ে তীব্র আক্রমণ শানান। ...

By Suparna Parui

Published:

Follow Us
Akhilesh Yadav’s Fiery Statement on SIR Raises Eyebrows

Sir আবহের মধ‌্যেই মঙ্গলবার নবান্নে এসে মমতার সঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) বৈঠক করেন। এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গে SIR নিয়ে তীব্র আক্রমণ শানান। তাঁর বক্তব্যে স্পষ্ট, এই প্রক্রিয়ার আড়ালে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। বিশেষ করে সামনেই নির্বাচনের আগে যোগ‌্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এক গভীর ষড়যন্ত্র রয়েছে।

অখিলেশ যাদব (Akhilesh Yadav) বলেন, “বিশেষ করে এই নির্বাচনের আগে SIR চালু করারা কারণই হল, যোগ্য ভোটারদের নাম কাটার উদ্দেশ্যে। এটা কোনও প্রশাসনিক সংস্কার নয়, এটা সরাসরি ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা।” তাঁর অভিযোগ, শুধুমাত্র নির্বাচনের আগেই কেন এমন ভোটার তালিকা সংশোধন করা হয়। এই প্রক্রিয়াতো অন‌্য সময়েও করা যেতেই পারে।

   

তিনি (Akhilesh Yadav) আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে শুরু থেকেই সতর্ক অবস্থান নিয়েছেন। দিদি শুধু রাজনৈতিক লড়াই লড়ছেন না, তিনি গণতন্ত্র বাঁচানোর লড়াই লড়ছেন। ডিজিটাল ডাকাতি রুখে দিয়েছেন দিদি। ” তিনি আরও বলেন, আজ ইডির কাছ থেকে বাঁচিয়েছেন, কাল বিজেপির হাত থেকে মানুষকে রক্ষা করবেন দিদি। কেন্দ্রীয় সরকারের দিকেও তীব্র কটাক্ষ ছুড়ে দেন সমাজবাদী পার্টি প্রধান। তাঁর দাবি, বিজেপি একের পর এক কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধী নেতাদের দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google