এই নিয়ে টানা দুইবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ (Nunez)চ্যাম্পিয়ন হয়েছে নর্থইস্ট ইউনাইটেড। যেটা নিঃসন্দেহে বিরাট বড় চমক সকলের কাছে। আগের সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের পর এবার ডায়মন্ড হারবার এফসিকে পরাজিত করে খেতাব এসেছিল ঘরে।
এক্ষেত্রে দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই স্প্যানিশ তারকার। মাঝমাঠের দখল নেওয়ার ক্ষেত্রে পেদ্রো বেনালির অন্যতম ভরসাযোগ্য হয়ে উঠছিলেন তিনি। ঐতিহ্যবাহী ডুরান্ডের পর এবারের সুপার কাপে ও দারুন নজর কেড়েছিলেন তিনি। কিন্তু গত বেশ কয়েক মাস ধরে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে ছিল ব্যাপক অনিশ্চয়তা ।
ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল
এই পরিস্থিতিতে আইএসএলের একাধিক ক্লাব ছাড়তে দেখা গিয়েছিল বহু বিদেশি ফুটবলারদের। পরবর্তীতে সেই তালিকায় যুক্ত হয় স্প্যানিশ তারকা চেমা নুনেজের নাম। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাবে যোগদান করতে পারেন এই তারকা। তবে নিজের প্রাক্তন দল নিয়ে এখনও যথেষ্ট আবেগপ্রবণ ডুরান্ড কাপ জয়ী এই ফুটবলার।
বিশেষ মাধ্যমে নিজের প্রাক্তন দলের প্রসঙ্গে তিনি বলেন, ‘ এটা দুঃখের যে আমরা মাঠে একসাথে বেশি সময় কাটাতে পারিনি, কিন্তু এই দলের হয়ে খেলতে পেরে আমি গর্বিত এবং নর্থইস্ট ইউনাইটেড সবসময় আমার হৃদয়ে থাকবে।’ এবার পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের পর নয়া দলে ও নিজের পারফরম্যান্স বজায় রাখার লক্ষ্য থাকবে এই সেন্ট্রাল মিডফিল্ডারের।




















