ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল

এবারের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের শুরুটা ভালো ছিল না (RFDL)ইস্টবেঙ্গল ফুটবল দলের। গত কয়েকদিন আগেই প্রথম ম্যাচ খেলতে হয়েছিল ময়দানের আরেক শক্তিশালী ফুটবল ক্লাব ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। সম্পূর্ণ ...

By Sayan Sengupta

Published:

Follow Us
east-bengal-vs-diamond-harbour-rfdl-win-kalyani

এবারের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের শুরুটা ভালো ছিল না (RFDL)ইস্টবেঙ্গল ফুটবল দলের। গত কয়েকদিন আগেই প্রথম ম্যাচ খেলতে হয়েছিল ময়দানের আরেক শক্তিশালী ফুটবল ক্লাব ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে।

সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে পরাজিত হতে হয়েছিল লাল-হলুদকে। সেই ধাক্কা কাটিয়ে আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলের। সেইমতো আজ দুপুরে কল্যাণী স্টেডিয়ামে ছিল লাল-হলুদের দ্বিতীয় ম্যাচ। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে ময়দানের এই প্রধান।

   

বিশ্বকাপের আগে বজ্রাঘাত দলের মধ্যে! দুই ম্যাচে বাদ পড়লেন তারকা পেসার

দলের হয়ে একটি মাত্র গোল করেছেন ভানলালপেকা গুইতে। অবশেষে দল জয়ের সরণিতে ফেরায় খুশি সকলেই। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই গোলের মুখ খোলার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি ইরফানদের পক্ষে।

তবে প্রথমার্ধে অফকালার থাকলেও দ্বিতীয়ার্ধে অনায়াসেই এসেছিল গোল। ম্যাচের প্রায় ৫৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন গুইতে। তারপর আরও বেশ কয়েকবার গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ফুটবলারদের কাছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। যারফলে শেষ পর্যন্ত একটি গোলেই আসে জয়।

অপরদিকে, প্রথম ম্যাচে ভিক্টোরিয়া দলকে টেক্কা দিলেও এবার লাল-হলুদের কাছে আটকে যেতে হল ডায়মন্ড হারবার এফসির যুব দলকে। বলাবাহুল্য, এদিন শুরু থেকেই মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ডায়মন্ড হারবার এফসির সিনিয়র দলের কোচ কিবু ভিকুনাকে।

প্রয়োজন মতো বেশকিছু বিষয় নোট ও করেন কাগজে। তবে ম্যাচের শেষের দিকে ব্যাপক উত্তেজনা দেখা গিয়েছিল মাঠের মধ্যে। যারফলে পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ বাহিনী। আসলে রেফারির সিদ্ধান্তেই অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল ফুটবলারদের।

আগামী ২১শে জানুয়ারি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ খেলতে নামবে লাল-হলুদের ছোটরা। তারপর আগামী ২৫শে জানুয়ারি নৈহাটির বুকে আয়োজিত হবে ডার্বি ম্যাচ। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভিক্টোরিয়া দলের বিপক্ষে ও সহজ জয় চাইবেন কোচ।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google