ওডিশা এফসিতে পালাবদল, সিইও রাজ আথওয়াল সরে দাঁড়ালেন

গত আইএসএলে যথেষ্ট পয়েন্ট নষ্ট করেছিল ওডিশা এফসি (Odisha FC)। ধীরে ধীরে দল ঘুরে দাঁড়াতে শুরু করলেও আইএসএলের সুপার সিক্সে স্থান করে নেওয়া সম্ভব হয়নি। তাঁদের টেক্কা দিয়ে ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Odisha FC Raj Athwal resigns

গত আইএসএলে যথেষ্ট পয়েন্ট নষ্ট করেছিল ওডিশা এফসি (Odisha FC)। ধীরে ধীরে দল ঘুরে দাঁড়াতে শুরু করলেও আইএসএলের সুপার সিক্সে স্থান করে নেওয়া সম্ভব হয়নি। তাঁদের টেক্কা দিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে উঠে এসেছিল মুম্বাই সিটি এফসি। সেই হতাশা কাটিয়ে গত কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল প্রথম ম্যাচেই। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সেইসব ভুলে নতুন ফুটবল সিজনের জন্য বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছিল জগন্নাথের রাজ্যের এই দল। এক্ষেত্রে নয়া ফুটবলার সই করানোর পাশাপাশি দলের বেশকিছু ফুটবলারদের বিদায় জানাতে মরিয়া ছিল এই ফুটবল দল।

সেইমতো গত কয়েক মাসে একাধিক ফুটবলারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ক্লাব। সময়ের সাথে সাথেই দীর্ঘ হয়েছে সেই তালিকা। সেক্ষেত্রে তৎকালীন কোচ সার্জিও লোবেরার নির্দেশ মতোই দল সাজিয়েছিল ম্যানেজমেন্ট। তাঁদের নিয়েই এবারের এই সুপার কাপে নেমেছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। কিন্তু সাফল্য মেলেনি। বরং গ্ৰুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল একবারের সুপার কাপ জয়ীদের। সেই ধাক্কা ভুলে ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর সকলে। তবে এসবের মাঝেই ঘটে গিয়েছে অনেক কিছু। গত মাসেই দলের দায়িত্ব ছেড়েছেন সার্জিও লোবেরা।

   

বর্তমানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি এবার ওডিশা এফসির সিইউ পদ থেকে সরে এসেছেন রাজ আথওয়াল। গত মঙ্গলবার সন্ধ্যায় সেই নিয়ে বিশেষ বিবৃতি জারি করেছিল এই ফুটবল ক্লাব। যেখানে বলা হয়, ‘ ওডিশা এফসি নিশ্চিত করতে পারে যে সিইও রাজ আথওয়াল ক্লাব ব্যবস্থাপনাকে তাঁর সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং ক্লাবটি ও তা মেনে নিয়েছে। ক্লাব রাজের নেতৃত্ব, পেশাদারিত্ব এবং ক্লাবের সাথে তাঁর মেয়াদকালে অবদানের জন্য ক্লাব তাঁকে ধন্যবাদ জানাতে চায়। ‘

আরও বলা হয়, ‘ তাঁর নেতৃত্বে, ওডিশা এফসি সুপার কাপ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো শিরোপা নিশ্চিত করে, তারপরে ২০২৩-২৪ সালে ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতে এবং ওডিশা এফসির পুরুষ ও মহিলা উভয় দলই এএফসি প্রতিযোগিতার নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করে।’ এই নিয়ে রোহন শর্মা বলেন, ‘ রাজের সাথে ৫ বছর ধরে পরিচিত এবং কাজ করার পর, তাঁকে চলে যেতে দেখে আমি দুঃখিত। আমি জানি সে সবসময় ক্লাবের জন্য শুভকামনা করবে। সে জানে যে তাঁকে সর্বদা স্বাগত জানানো হবে এবং আমি তাঁর এবং তাঁর পরিবারের জন্য শুভকামনা জানাই।’

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google