গোয়া ছাড়ার পর বোরহা হেরেরা যাচ্ছেন ইন্দোনেশিয়ায়? জল্পনা তুঙ্গে

ভারতীয় ক্লাব ফুটবলে অনবদ্য পারফরম্যান্স করে আসছিলেন বোরহা হেরেরা (Borja Herrera)। বছর কয়েক আগে হায়দরাবাদ এফসিতে যোগদান করার মধ্য দিয়েই প্রথমবারের মতো ভারতে এসেছিলেন এই স্প্যানিশ তারকা। সেবার ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Borja Herrera

ভারতীয় ক্লাব ফুটবলে অনবদ্য পারফরম্যান্স করে আসছিলেন বোরহা হেরেরা (Borja Herrera)। বছর কয়েক আগে হায়দরাবাদ এফসিতে যোগদান করার মধ্য দিয়েই প্রথমবারের মতো ভারতে এসেছিলেন এই স্প্যানিশ তারকা। সেবার দলের হয়ে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন তিনি। সেবার নজর কেড়েছিল সকলের। তাঁর এমন অভূতপূর্ব পারফরম্যান্সের দরুন পরবর্তীতে তাঁকে দলে টেনে নিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বোরহার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল মশাল ব্রিগেডের মাঝমাঠকে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল ফলাফলে। সেবার কলিঙ্গ সুপার কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার।

কিন্তু মরসুমের মাঝামাঝি সময় তাঁকে দল থেকে বাদ দিয়ে দিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। পরবর্তীতে তাঁকে দলে টেনে নিয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়া। এই স্প্যানিশ মিডফিল্ডারের আসায় আগের থেকে অনেকটাই আক্রমণাত্মক হয়ে উঠেছিল গোয়ার এই ফুটবল ক্লাব। এমনকি এবারের এই নয়া সিজনের শুরু থেকে ও দারুন ছন্দে দেখা গিয়েছে গোয়া শিবিরকে। সেইসাথে একক দক্ষতায় ও যথেষ্ট নজর কেড়েছিলেন এই স্প্যানিশ তারকা। সেবার আইএসএলে চূড়ান্ত সিদ্ধান্ত সাফল্য না আসলেও প্রথম থেকেই অন্যান্য দল গুলির সাথে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল এই ফুটবল ক্লাব।

   
Borja Herrera Eyes Second Consecutive Super Cup Title
Borja Herrera Eyes Second Consecutive Super Cup Title

কিন্তু শিল্ড হাতছাড়া হওয়ার পর টুর্নামেন্টের সেমিফাইনালে পরাজিত হতে হয়েছিল তাঁদের। যদিও পরবর্তীতে জামশেদপুর এফসিকে টেক্কা দিয়ে গতবার সুপার কাপ চ্যাম্পিয়ন হয় গোয়া। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বোরহার। এমনকি এবার ও সুপার কাপের ফাইনালে লাল-হলুদের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স করেছিলেন তিনি। এখন সেইসব অতীত। গত শুক্রবার তাঁর দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। পরবর্তীতে সেই নিয়ে আবেগঘণ পোস্ট করেছিলেন এই তারকা। যেখানে ভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে বিষ্ফোরক মন্তব্য করেছিলেন তিনি।

এবার বোরহা হেরেরাকে নিয়ে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর এফসি গোয়ার পর এবার ইন্দোনেশিয়ার ফুটবল লিগে হয়তো খেলতে যেতে চলেছেন এই স্প্যানিশ তারকা। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে পারসিক কেদিরির নাম। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে তাঁর অবস্থান।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google