কলকাতায় ফিরে সমর্থকদের উচ্ছ্বাসে গা ভাসালেন মশাল কন্যারা

বর্তমানে মশাল হাতে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল ওমেন্স টিম (East Bengal Women)। ভারতীয় ফুটবল সার্কিটের অন্যতম সফল কোচ তথা অ্যান্থনি অ্যান্ড্রজের দায়িত্ব গ্রহণের পর থেকেই বদলে যেতে ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
east-bengal-women-return-kolkata-saff-champions-fan-celebration

বর্তমানে মশাল হাতে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল ওমেন্স টিম (East Bengal Women)। ভারতীয় ফুটবল সার্কিটের অন্যতম সফল কোচ তথা অ্যান্থনি অ্যান্ড্রজের দায়িত্ব গ্রহণের পর থেকেই বদলে যেতে শুরু করেছিল গোটা পরিস্থিতি। গত সিজনে কন্যাশ্রী কাপের পাশাপাশি ইন্ডিয়ান ওমেন্স লিগ ও জয় করেছিল মশাল কন্যারা। শক্তিশালী গোকুলাম কেরালা এফসিকে পরাজিত করে এই সর্বভারতীয় খেতাব নিজেদের নামে করেছিল ইস্টবেঙ্গল। সেই সুবাদে এই নতুন মরসুমে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র চলে এসেছিল লাল-হলুদ ব্রিগেডের কাছে।

এবারের এএফসির টুর্নামেন্টে ও যথেষ্ট প্রভাব ফেলেছিল মেয়েরা। যোগ্যতা অর্জন পর্বে একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে অনায়াসেই এএফসি ওমেন্স লিগের গ্ৰুপ পর্বে স্থান করে নিয়েছিল ইস্টবেঙ্গল। সেখানে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। যদিও পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি। তবে সেই ধাক্কা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়িয়ে চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য ছিল সাথী দেবনাথদের। সেটাই হয়েছে। গ্ৰুপের ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেড এফসি থেকে শুরু করে পাকিস্তানের করাচি সিটি হোক কিংবা নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি।

   

সহজ জয় পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। যারফলে অনায়াসেই দল পৌঁছে গিয়েছিল টুর্নামেন্টের ফাইনালে। সেখানে নেপালের এপিএফ এফসিকে তিন গোলে ধরাশায়ী করে ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসেবে ওমেন্স সাফ চ্যাম্পিয়ন হয় সুলঞ্জনা রাউলরা। গোটা টুর্নামেন্ট জুড়ে দাপিয়ে ফুটবল খেলেছেন উগান্ডার তারকা ফুটবলার ফাজিলা ইয়কপুত। সেই সুবাদে গোল্ডেন বলের পাশাপাশি গোল্ডেন বুট এসেছে তাঁর ঝুলিতে। গতকালের এই অভূতপূর্ব সাফল্যের পর আজ রাতে শহরে ফিরেছে মশাল কন্যারা।

স্বাভাবিকভাবেই তাঁদের নিয়ে কলকাতা বিমানবন্দরে লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। শহরে পা রেখেই সমর্থকদের সাথে নিজেদের আনন্দভাগ করে নিতে দেখা যায় দলের ফুটবলারদের। আগামীকাল পতাকা উত্তোলন পর্ব হতে চলেছে ক্লাব তাঁবুতে। সেখানে উপস্থিত থাকতে পারেন সকলেই।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google