ভারত ছাড়ছেন সিভেরিও? ব্যাপক সম্ভাবনা

বিগত কয়েক বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন জাভিয়ের সিভেরিও টোরো (Javier Siverio)। একটা সময় হায়দরাবাদ এফসিতে যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন বছর আঠাশের ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Javier Siverio FC Goa

বিগত কয়েক বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন জাভিয়ের সিভেরিও টোরো (Javier Siverio)। একটা সময় হায়দরাবাদ এফসিতে যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন বছর আঠাশের এই স্প্যানিশ ফরোয়ার্ড। তৎকালীন এই দলের কোচ মানোলো মার্কেজের তত্বাবধানে সেবার ইন্ডিয়ান সুপার লিগ জয় করেছিল হায়দরাবাদ। যদিও পরবর্তী সময় থেকেই আর্থিক অবস্থায় অবনতি ঘটতে শুরু করেছিল আইএসএলএলের এই দলের। স্বাভাবিকভাবে দল ছেড়ে অন্যত্র যোগ দিয়েছিলেন বহু ফুটবলার সহ দলের কোচ। সেই সময় এই দাপুটে ফরোয়ার্ডের উপর ভরসা রেখেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

বলাবাহুল্য, নিজের সেরা ছন্দ এখানে বজায় রাখতে না পারলেও দলকে সুপার কাপ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। যদিও গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তাঁকে লোন চুক্তিতে জামশেদপুর এফসিতে পাঠিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেখানে খেলেছেন বাকি সিজনটা। কিন্তু পরবর্তীতে আর তাঁকে রাখতে আগ্রহী ছিল না জামশেদপুর এফসি। সিজনে জাভিয়ের সিভেরিও টোরোকে আর দলে রাখতে আগ্ৰহী ছিলেন খালিদ। সেই অনুযায়ী এই স্প্যানিশ ফুটবলারকে রিলিজ করার কথা নিজেদের সোশ্যাল সাইট থেকে জানিয়ে দিয়েছিল একবারের শিল্ড জয়ীরা। তখন থেকেই শোনা যাচ্ছিল যে নয়া ফুটবল সিজনে ও আইএসএল খেলবেন এই স্প্যানিশ তারকা।

   

সেক্ষেত্রে তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিল মানোলো মার্কেজের এফসি গোয়া। সেইমতো তাঁর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছিল দুইবারের গতবারের সুপার কাপ জয়ীরা। যেমন পরিকল্পনা তেমন কাজ। এই সিজনের শুরুতেই তাঁকে দলে টানার কথা জানিয়ে দেয় এফসি গোয়া। বলাবাহুল্য এবারে এই দলের হয়েই জিতেছেন সুপার কাপ। কিন্তু বিশেষ সূত্র মারফত খবর, নতুন বছরে আর হয়তো গোয়ায় থাকবেন না জাভিয়ের সিভেরিও টোরো। হ্যাঁ ঠিকই শুনেছেন।

মনে করা হচ্ছে এক্ষেত্রে ভারত ছেড়ে সাইপ্রাসের কোনও দলে যোগ দেবেন তিনি। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে গোটা চিত্রটি। যেদিকে নজর রয়েছে প্রত্যেকের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google