পৌঁছয়নি BLO দের পারিশ্রমিক! মমতা সরকারকে সতর্ক করল ECI

নয়াদিল্লি: ভারতের নির্বাচন কমিশন (ECI) ফের তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের উপর কড়া অবস্থান নিয়েছে। ২৮ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি সভায় এআইটিসি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় ইসিআই ...

By Sudipta Biswas

Published:

Follow Us
eci-warning-west-bengal-blo-payment-pending

নয়াদিল্লি: ভারতের নির্বাচন কমিশন (ECI) ফের তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের উপর কড়া অবস্থান নিয়েছে। ২৮ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি সভায় এআইটিসি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় ইসিআই স্পষ্টভাবে বলেছে যে, বুথ লেভেল অফিসারদের (BLO) জন্য বার্ষিক ১২,০০০ টাকার বাড়তি ভাতা এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) কাজের জন্য অতিরিক্ত ৬,০০০ টাকা ধার্য করা হয়েছিল। কিন্তু মমতা সরকার এখনও সেই পারিশ্রমিক তাদের দেয়নি। এই ঘটনাকে কেন্দ্র করেই নির্বাচন কমিশন তৃণমূল সরকারকে সতর্ক করেছে। এই ঘটনায় ফের একবার রাজ্য সরকারের স্বচ্ছতার উপর প্রশ্ন চিহ্ন উঠেছে।

সম্প্রতি রাজ্যে SIR প্রক্রিয়া বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ১০ জনের একটি দল দিল্লি গিয়ে দেখা করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে। সেই দলে নেতৃত্ব দিয়েছিলেন ডেরেক ও ব্রায়েন। কিন্তু তাতে আখেরে কোনও লাভ হয়নি। শুধু SIR এর জন্য যে বরাদ্দ সময় দেওয়া হয়েছিল তা বাড়ানো হয়েছে। খসড়া তালিকা বেরোনোর সময়সীমা চলতি মাসের ৯ তারিখ থেকে বাড়িয়ে ১৬ তারিখ করা হয়েছে।

   

প্রধানমন্ত্রী দেখালেন ভারতের ভবিষ্যতের রূপরেখা, মন্তব‌্য শুভেন্দুর

কিন্তু যে BLO রা SIR এর জন্য নিরন্তর কাজ করে চলেছেন তাদের জন্য যে ভাতা বা পারিশ্রমিক ধার্য হয়েছিল তা এখনও না পৌঁছনোয় ক্ষোভে BLO রা। এই ঘটনায় সরব হয়েছেন বিজেপি নেতারাও। তারা বলেছেন SIR নিয়ে তৃণমূল অসহযোগিতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন “তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়েছিল জ্ঞানেশ কুমারের পা ধরতে কিন্তু আমরা বলেছি নো SIR নো ইলেকশন।” এছাড়াও নির্বাচন কমিশন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে যে BLO দের জন্য যে টাকা প্রথমে ধার্য করা হয়েছিল তা বাড়ানো হয়েছে।

স্থানীয় বিএলওদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কলকাতার একজন বিএলও বললেন, “আমরা এসআইআর-এর কাজে দিনরাত খেটে মরছি, কিন্তু ভাতা না পাওয়ায় পরিবার চালানো কঠিন। ইসিআই-এর এই নির্দেশ আমাদের জন্য আশার আলো।” আরেকজন মুর্শিদাবাদের বিএলও বললেন, “রাজনৈতিক চাপে কাজ করা যায় না, কিন্তু ভাতা পেলে মনোবল বাড়বে।

সরকারকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে।” এই ঘটনা পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এসআইআর নির্বাচনী তালিকাকে সঠিক করার জন্য অপরিহার্য। যদি ভাতা বিলম্ব চলতে থাকে, তাহলে বিএলওদের কাজে বাধা পড়বে এবং নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত হবে।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google