কেরালার এই তরুণ ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা পাঞ্জাবের

শেষ সিজনে অনবদ্য ফুটবল খেলে ও চূড়ান্ত সাফল্য পায়নি পাঞ্জাব এফসি (Punjab FC )। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। তবে সেই অতীত ভুলে এবার নিজেদের প্রমাণ করতে ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Muhammad Suhail F

শেষ সিজনে অনবদ্য ফুটবল খেলে ও চূড়ান্ত সাফল্য পায়নি পাঞ্জাব এফসি (Punjab FC )। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। তবে সেই অতীত ভুলে এবার নিজেদের প্রমাণ করতে মরিয়া সকলে।‌ তাই ডুরান্ড কাপের পর থেকেই এবারের এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপকে পাখির চোখ করে এগোতে শুরু করেছেন কোচ প্যানাজিওটিস ডিলমপেরিস। এক্ষেত্রে তাঁর নির্দেশ মতোই এবার একের পর এক খেলোয়াড়দের চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। দেশীয় ফুটবলারদের পাশাপাশি এবার বিদেশি ফুটবলার নির্বাচনে ও থেকেছে চমক। পরবর্তীতে ও দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয়তা ছিল এই দলের।

বিগত কয়েক মাসে ব্যাপকভাবে আসতে শুরু করেছিল একাধিক ভারতীয় ফুটবলারদের নাম। যার মধ্যে অন্যতম ছিলেন বিকাশ সিং। তাঁদের নিয়েই এবার সাফল্য পেতে বদ্ধপরিকর ম্যানেজমেন্ট। সেইমতো এবার যথেষ্ট সক্রিয়তার সাথে সুপার কাপ শুরু করেছে পাঞ্জাব। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে অনবদ্য লড়াই ছিল আইলিগ জয়ী এই ফুটবল দলের। নির্ধারিত সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে বাজিমাত করেছিল পাঞ্জাব শিবির। যারফলে দল অনায়াসেই স্থান করে নিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালে।

   

আগামী বেশ কয়েকদিন পরেই সেই গুরুত্বপূর্ণ ম্যাচ। ডিসেম্বরের প্রথম দিকেই তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলের বিপক্ষে। লড়াইটা যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন তাঁদের গ্ৰীক কোচ। তবে সবদিক মাথায় রেখেই তৈরি করছেন দলকে। তবে এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে বিশেষ তথ্য। জানা গিয়েছে, দক্ষিণের এক তরুণ ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করতে চলেছে পাঞ্জাব এফসি। তিনি মুহাম্মদ সুহেল। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত চুক্তি রয়েছে বছর উনিশের এই ফুটবলারের।

তবে নয়া তথ্য অনুযায়ী আগামী আরও চারটি সিজনের জন্য তাঁর সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে সেটি।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google