ISL : আই লিগের এই কোচেদের টার্গেট করতে পারে আইএসএল-এর ক্লাবগুলো

আসন্ন মরশুমের আগে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) বেশ কিছু দলে নতুন কোচ নিয়োগ করা হবে। লিগে অভিজ্ঞ কোচদের নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই আই লিগে কোচিং করাচ্ছেন এমন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আসন্ন মরশুমের আগে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) বেশ কিছু দলে নতুন কোচ নিয়োগ করা হবে। লিগে অভিজ্ঞ কোচদের নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই আই লিগে কোচিং করাচ্ছেন এমন কোচেদের সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Ashley Westwood

   

ভারতীয় ফুটবল সম্পর্কে রয়েছে সম্যক ধারণা। বেঙ্গালুরু এফসির হয়ে কোচিং করানোর সময় নিজের জাত চিনিয়েছেন। ফুটবল বিশেষজ্ঞ হিসেবেও করেছেন উল্লেখযোগ্য কাজ।

Vincenzo Alberto Annese

২০২০ সালে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল গোকুলাম কেরালা ফুটবল ক্লাবকে। পুরনো কোচকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল কম বয়সী এই কোচকে। চলতি আই লিগ খেতাব জয়ের অন্যতম দাবিদার গোকুলাম।

Santiago Varela

ভারতে এসেছিলেন ২০১৮ সালে। কেরালার স্থানীয় লিগ জিতেছিলেন গোকুলামের হয়ে। পরে ফের তাঁকে নিয়োগ করেছিল ক্লাব। তখন জিতেছিলেন ডুড়ান্ড কাপ। গোকুলামের পর নিয়েছিলেন চার্চিল ব্রাদার্সের দায়িত্ব। 

Andrey Chernyshov

রাশিয়ার প্রাক্তন সহকারী কোচ। এখন মহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বে রয়েছেন। ভারতে এসেছিলেন ২০২১ সালের জুন মাসে। আই লিগের জয়ের অন্যতম দাবিদার মহামেডান।

Antonio Rueda

ভারতীয় ফুটবলে নবাগত কোচ। এসেছেন ২০২২ সালে।চলতি আই লিগে রয়েছেন চার্চিল ব্রাদার্সের দায়িত্ব।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google