গারিবের গোলে এফসি গোয়ার বিপক্ষে এগিয়ে আল নাসের

সূচি অনুসারে ভারতীয় সময় বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে এএফসির ম্যাচে নেমেছে এফসি গোয়া। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সৌদি আরবের শক্তিশালী ফুটবল ক্লাব আল নাসের (Al Nassr ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Al Nassr vs FC Goa

সূচি অনুসারে ভারতীয় সময় বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে এএফসির ম্যাচে নেমেছে এফসি গোয়া। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সৌদি আরবের শক্তিশালী ফুটবল ক্লাব আল নাসের (Al Nassr vs FC Goa)। একটা সময় এই ম্যাচে বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলার কথা ব্যাপকভাবে উঠে আসলেও সেটা হয়নি। শেষ মুহূর্তে প্রথম একাদশ সহ স্কোয়াড ঘোষণা হতেই দেখা যায় যে সেখানে নেই রোনাল্ডো। যা কিছুটা হলেও হতাশ করেছে ফুটবলপ্রেমীদের। তবে এমন ম্যাচে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য এফসি গোয়ার।

এবারের এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গ্রুপ টেবিলের দিকে তাকালে দেখা যায় গোয়া সহ প্রতিপক্ষ দলগুলির তুলনায় অনেক এগিয়ে আল নাসের। সব ঠিকঠাক থাকলে গ্ৰুপের সেরা দল হিসেবেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে সৌদি আরবের এই ফুটবল ক্লাবটি। তা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে, আল-জাওরার পাশাপাশি ইস্তিকালোলের মতো দলের কাছে পয়েন্ট নষ্ট করার পরবর্তী রাউন্ডে যাওয়া কার্যত অসম্ভব এফসি গোয়ার। তবুও এমন শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্য দিয়েই আগামী দিনে এগিয়ে যাওয়ার লক্ষ্য মানোলোর ছেলেদের।

   

তাই আজ পূর্ণ শক্তি নিয়েই মাঠে নেমেছে ভারতের এই শক্তিশালী ফুটবল দলটি। জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে ইকের গ্যারেক্সোনা হোক কিংবা ব্রাইসন ফার্নান্দেজ। সকলেই রয়েছেন প্রথম থেকেই। প্রতিপক্ষ দল কতটা শক্তিশালী সেটা নতুন করে বলার অপেক্ষায় রাখে না। তবুও নিজেদের প্রমাণ করার মরিয়া চেষ্টা রয়েছে সকলের। ম্যাচের প্রথম থেকেই লক্ষ্য করা গিয়েছে সেই ছবি। তবে একটি ফ্রি কিক সহজেই বদলে দেয় ম্যাচের পরিস্থিতি। ৩৫ মিনিটের মাথায় আল নাসেরের হয়ে ফ্রি-কিক নেন আব্দুল রহমান গারিব।

সেটা সামাল দিতে পারেননি গোয়ার গোলরক্ষক হৃত্বিক তিওয়ারি। যারফলে সেখান থেকেই এগিয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাবটি। তারপরেও বেশ কয়েকবার গোল করার মত পরিস্থিতি তৈরি করে ফেলেছিল আল নাসের। যদিও শট লক্ষ্যে থাকেনি। তাই প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল জর্জ জেসাসের ক্লাবটি। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধ।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google