মমতার মিছিলের আগে গর্জে উঠলেন শুভেন্দু!

কলকাতা: আগামীকাল, অর্থাৎ ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া। কাল থেকেই বিএলও-রা বাড়ি বাড়ি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kolkata Police Intervention in Hindutva Rally Draws Rebuke from Suvendu Adhikari

কলকাতা: আগামীকাল, অর্থাৎ ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া। কাল থেকেই বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন। আগামীকালই এর বিরুদ্ধে বিরাট প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোমবার এক্সে (X) ৪ নভেম্বর কি বক্তব্য রাখতে চলেছেন, তার প্রতিফলন হিসেবে নিজের লেখা ও সুর দেওয়া গান পোস্ট করেছেন তৃণমূল সুপ্রিমো। যে পোস্টটিকে আবার শেয়ার করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ। এর বিরুদ্ধেই এক্সে গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

   

https://x.com/MamataOfficial/status/1985316779665604890

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ তথ্য ও সংস্কৃতি বিভাগকে তীব্র কটাক্ষ করে শুভেন্দু লেখেন, “পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ কি একটি সরকারি প্রতিষ্ঠান, না করদাতাদের অর্থায়নে পরিচালিত (তৃণমূলের) প্রচার যন্ত্র?” শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, মমতার পোস্টকে ‘গণ-প্রচার’ করছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ।

শুভেন্দুর অভিযোগ, “আগামীকাল একটি সম্পূর্ণ রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে পিসি-ভাইপো ভারতের নির্বাচন কমিশনকে SIR নামক সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য হুমকি দেবেন! অথচ, এটি এমন একটি প্রক্রিয়া, যা মাননীয় সুপ্রিম কোর্ট বারবার “সাংবিধানিক আদেশ” হিসাবে সমর্থন করেছে।”

https://x.com/SuvenduWB/status/1985346647770145227

শুভেন্দুর দাবী, তথ্য ও সংস্কৃতি বিভাগের সরকারি অফিস এবং রাষ্ট্রীয় যন্ত্রপাতির একটি অপরাধমূলক অপব্যবহার। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন, রাজ্যের নির্বাচন আধিকারিক ও রাজ্যপালকে সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পোস্ট শেয়ারকারী তথ্য ও সম্প্রচার বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে রাজনৈতিক বিষয়ে যুক্ত হওয়ার জন্য অভিযোগ দায়ের করার আর্জি জানান শুভেন্দু।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google