শীতলকুচির ঘটনায় রাজ্য, কেন্দ্রের কাছে হলফনামা তলব হাইকোর্টের

শীতলকুচির ঘটনা নিয়ে ফের একবার সরব হল কলকাতা হাইকোর্ট। ২০২১ সালের ১০ এপ্রিল বিধানসভার ভোট চলাকালীন গুলির শব্দে। কেঁপে উঠেছিল কোচবিহারের শীতলকুচি। ১০ এপ্রিল শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শীতলকুচির ঘটনা নিয়ে ফের একবার সরব হল কলকাতা হাইকোর্ট। ২০২১ সালের ১০ এপ্রিল বিধানসভার ভোট চলাকালীন গুলির শব্দে। কেঁপে উঠেছিল কোচবিহারের শীতলকুচি। ১০ এপ্রিল শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল পাঁচজনের।

গুলি চালানোর অভিযোগ উঠেছিল কেন্দ্রে মোতায়েন থাকা সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে। ঘটনা নয় সেইসময় যথেষ্ট টানাপোড়েন চলেছিল।  এবার এই ঘটনা নিয়ে ফের একবার স্মৃতি উস্কে দিল হাইকোর্ট।

   

সোমবার ঘটনায় হাইকোর্ট জানতে চায় ক্ষতিগ্রস্তরা কী ক্ষতিপূরণ পাবেন? পেলে কত পাবেন? কারা ক্ষতিপূরণ দেবেন? এই মর্মে রাজ্য, কেন্দ্রের কাছে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ক্ষতিগ্রস্থরা জেহেতু নিজেরাই ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন, তাই তাদের হয়ে তৃতীয় ব্যক্তিদের আবেদন বাতিল করে দিল ডিভিশন বেঞ্চ।

১০ এপ্রিল বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৪ জনের। গুলিতে মৃত্যু হয় মনিরুজ্জামান মিঞা, হামিউল হক, হামিদুল মিঞা ও নুর আলম মিঞাদের। সেইসময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত করছে সিআইডি। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google