শনিবার থেকেই প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করতে চলেছে চেন্নাইয়িন

যথেষ্ট ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে আগের সিজন শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথমদিকে তাঁদের দাপুটে পারফরম্যান্স দেখে স্বাভাবিকভাবেই সাফল্যের আশায় বুক বেঁধেছিল সমর্থকরা। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছিল ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Chennaiyin FC Pauses Player Contract Decisions for ISL 2025 Season

যথেষ্ট ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে আগের সিজন শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথমদিকে তাঁদের দাপুটে পারফরম্যান্স দেখে স্বাভাবিকভাবেই সাফল্যের আশায় বুক বেঁধেছিল সমর্থকরা। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছিল একেবারে ভিন্ন ছবি। যারফলে ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এগারো নম্বরেই শেষ করতে হয়েছিল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাবকে। সেই ধাক্কা কাটিয়ে পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। সেই হতাশা কাটিয়ে নিজেদের সুদিন ফেরাতে বদ্ধপরিকর এই আইএসএল জয়ীরা। এক্ষেত্রে সম্পূর্ণভাবে নিজেদের দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের।

Also Read | এই পর্তুগিজ তারকাকে দলে টানল কেরালা ব্লাস্টার্স

এক্ষেত্রে প্রথম তাঁদের কোচ ওয়েন কোয়েলকে বিদায় জানিয়েছে আইএসএলের এই দল। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এবার কার হাতে উঠবে দলের দায়িত্ব। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে এই নয়া সিজনে তাঁদের দলের দায়িত্ব পাওয়ার দৌড়ে কার্যত অনেকটাই এগিয়ে ক্লিফোর্ড মিরান্ডা। তবে শুধুমাত্র কোচ নয়। দলের বিদেশি ফুটবলার নির্বাচনে ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে এই ক্লাব। গত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল যে দলের মাঝমাঠকে শক্তিশালী করতে স্প্যানিশ ফুটবলার তথা লাল-হলুদের বর্তমান তারকা সাউল ক্রেসপোকে নিতে যথেষ্ট আগ্ৰহী আইএসএল জয়ীরা।

   
Also Read |গাভাইয়ের বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী’ পোস্ট! দায়ের একাধিক অভিযোগ 

যদিও পরবর্তীতে আর কিছু তেমন শোনা যায়নি। কিন্তু শুধুমাত্র খেলোয়াড়দের স্কোয়াডে নথিভুক্ত করাই নয়। মাসকয়েক আগেই জানা গিয়েছিল যে খুব শীঘ্রই গোটা দল নিয়ে প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করতে চলেছে দক্ষিণের এই আইএসএল জয়ী ফুটবল দল। সেক্ষেত্রে মনে করা হচ্ছিল যে অক্টোবরের প্রথম থেকেই হয়তো প্রস্তুতি শিবির শুরু করবে অভিষেক বচ্চনের এই ফুটবল দল। সেই নিয়েই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত, সব ঠিকঠাক থাকলে আগামী ১১ই অক্টোবর অর্থাৎ শনিবার থেকেই প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করতে চলেছে আইএসএলের এই ফুটবল দল।

গত সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স করা সম্ভব না হলেও এবার নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে দলের প্রত্যেক ফুটবলারদের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google