কার্গিলের ছায়া টেস্ট মাঠে! শতরান সেলিব্রেশনে জুরেলে কাণ্ডে হতবাক দেশবাসী

ভারতীয় ক্রিকেটে (India Cricket News) উঠে এলো নতুন ধ্রুবতারা। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে (Ahmedabad Test) দুর্দান্ত শতরান করে নজির গড়লেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। আন্তর্জাতিক ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
Dhruv Jurel maiden Test Century agaisnt West Indies in Ahmedabad Test

ভারতীয় ক্রিকেটে (India Cricket News) উঠে এলো নতুন ধ্রুবতারা। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে (Ahmedabad Test) দুর্দান্ত শতরান করে নজির গড়লেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। আন্তর্জাতিক ক্রিকেটে এই তাঁর প্রথম শতরান। ১৯০ বলে শতরান পূর্ণ করে শুধু ম্যাচকেই এগিয়ে দিলেন না, বরং জায়গা করে নেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে (Bengali Sports News)।

রস্টন চেজের বলে চার মেরে শতরান পূর্ণ করেন জুরেল। সেঞ্চুরির পর ব্যাট হাতে “গার্ড অব অনার” দিয়ে সম্মান জানান সেনাবাহিনীতে কর্মরত বাবাকে, যিনি ছিলেন কার্গিল যুদ্ধের অংশ। তাঁর সেই স্যালুট ও বিশেষ সেলিব্রেশন মন ছুঁয়ে যায় সমগ্র দেশের। ক্রিকেট মাঠে এমন আবেগঘন মুহূর্ত খুব কমই দেখা যায়।

   

২৪ বছর বয়সি ধ্রুব জুরেল এই ইনিংসে ২১০ বল খেলে করেন ১২৫ রান। জাদেজার সঙ্গে তাঁর ২০৬ রানের জুটি ভারতকে শক্ত ভিত গড়ে দেয়। ভারতের স্কোর পৌঁছে যায় ৪০০ গণ্ডি পার করে। প্রথমে দস্তানা হাতে, পরে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে নজর কাড়েন তরুণ উইকেটকিপার।

এই ইনিংসের মাধ্যমে একাধিক রেকর্ডের অংশ হয়ে গেলেন জুরেল। তিনি হলেন তৃতীয় ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার, যিনি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করলেন। এই তালিকায় তাঁর আগে ছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার (১৯৬৭, চেন্নাই, ১০৯) ও মহেন্দ্র সিং ধোনি (২০১১, ইডেন গার্ডেন্স, ১৪৪)।

এছাড়া, ধ্রুব জুরেল হলেন ১২তম ভারতীয় উইকেটরক্ষক, যিনি টেস্টে শতরান করলেন। পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে প্রথম শতরান করা পঞ্চম ভারতীয় ব্যাটার তিনিই। আগেই এই তালিকায় নাম লিখিয়েছিলেন বিজয় মঞ্জরেকর, ফারুখ ইঞ্জিনিয়ার, অজয় রাত্রা ও ঋদ্ধিমান সাহা।

উল্লেখযোগ্য, এই টেস্টে ঋষভ পন্থের অনুপস্থিতিতে সুযোগ পান ধ্রুব। ইংল্যান্ড সফরে স্কোয়াডে থাকলেও ম্যাচে সুযোগ মেলেনি। তবে চোটে থাকা পন্থের পরিবর্তে একাদশে এসে নিজেকে প্রমাণ করলেন দারুণভাবে। ব্যাট হাতে দলকে টানলেন, বড় ইনিংস গড়লেন এবং প্রমাণ করলেন। তিনি শুধু বিকল্প নয়, ভবিষ্যতের প্রধান উইকেটকিপার-ব্যাটার হওয়ার দাবিদার।

তাঁর ক্রিকেট-যাত্রাও অনুপ্রেরণার। বাবা সেনাবাহিনীর প্রাক্তন কর্মী, মা সোনার চেইন বন্ধক রেখেছিলেন ছেলের কোচিং চালাতে। আজ তাঁদের সেই ত্যাগের প্রতিদান দিচ্ছেন ধ্রুব। মাঠে যখন তিনি ব্যাট হাতে গর্জে ওঠেন, তখন উঠে আসে তাঁদের লড়াইয়ের গল্পও।

আন্তর্জাতিক ক্রিকেটে ছয়টি টেস্টের মধ্যেই এই শতরান নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের মাইলস্টোন। ভারতের টেস্ট দলে দ্বিতীয় কিপার থেকে এখন প্রথম সারির একজন হওয়ার দিকে এগোচ্ছেন ধ্রুব জুরেল। ভবিষ্যতে ভারতের উইকেটের পেছনে এবং ব্যাটিং অর্ডারে তাঁর উপস্থিতি যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা বলাই যায়।

Dhruv Jurel maiden Test Century agaisnt West Indies in Ahmedabad Test

Subhasish Ghosh

[email protected]

Follow on Google