Birbhum: পুলিশের ব্যারিকেড পড়ল পায়ে, জখম বিরোধী দলনেতা শুভেন্দু

আইন অমান্য আন্দোলনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। পায়ে ব্যারিকেড পরে আহত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বীরভূমের (BIrbhum) সিউড়ি সার্কিট থেকে মিছিল করে জেলা শাসকের  দফতর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আইন অমান্য আন্দোলনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। পায়ে ব্যারিকেড পরে আহত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বীরভূমের (BIrbhum) সিউড়ি সার্কিট থেকে মিছিল করে জেলা শাসকের  দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মীরা।

রাজ্যে আইনের শাসন নেই। বীরভূম জেলায় বগটুই হত্যাকাণ্ড, বোলপুরে নাবালিকাকে গণধর্ষণ প্রভৃতি একের পর এক নৃশংস ঘটনা তুলে ধরে আইন অমান্য কর্মসূচির ডাক দেয় বিজেপি৷

   

সিউড়ি সার্কিট হাউস থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে বিজেপি নেতা-কর্মীরা। ছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগে থেকেই জেলা শাসকের দফতরের সামনে ব্যারিকেড করা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ বিজেপির মিছিল পৌঁছাতেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় বিজেপি নেতা-কর্মীদের৷ ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিজেপির সমর্থকরা৷ ব্যপক ধস্তাধস্তিতে ব্যারিকেড ভেঙে পড়ে। আঘাত লাগে শুভেন্দু অধিকারী পায়ে৷

যদিও, পরে নেতা-কর্মীদের শান্ত করে বিক্ষোভ শেষ করেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপির রাজ্য নেতৃত্ব৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google