Deoghar ropeway accident: রোপওয়ে দুর্ঘটনা দেওঘরে, মৃত ২

দেওঘরে দুর্ঘটনার কবলে পড়ল রোপওয়ে। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এখনও পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। অনুমান করা হচ্ছে এখনও ১৪ জনেরও বেশি লোক কেবল কারগুলিতে আটকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দেওঘরে দুর্ঘটনার কবলে পড়ল রোপওয়ে। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এখনও পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। অনুমান করা হচ্ছে এখনও ১৪ জনেরও বেশি লোক কেবল কারগুলিতে আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের জন্য উদ্ধার অভিযান চলছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধারকারী হেলিকপ্টারগুলির একটি থেকে পড়ে একজনের মৃত্যু হয়।

এই মুহূর্তে আটকা পড়া চারটি কেবল কারে ১৪ জন পর্যটক আটকা রয়েছেন বলে অনুমান। তিনটি কেবল কার প্রতিটিতে তিনজন পর্যটক ছিলেন। একটিতে একজন গার্ড কমান্ডো সহ দুজন পর্যটক রয়েছেন। রবিবার, দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দিরের কাছে ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে থাকা কয়েকটি কেবল কার একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। রাম নবমী উপলক্ষে রবিবার শত শত পর্যটক মন্দির পরিদর্শনে এসেছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা।

   

ঘটনায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রবিবার দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দিরের কাছে ত্রিকুট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। টুইটারে তিনি একথা জানিয়ে লিখেছেন, দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা রয়েছে। উচ্চ পর্যায়ের তদন্তের কথাও টুইটারে জানিয়েছেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google