Anubrata Mondal: এসএসকেএম-এ ‘আস্থা’ নেই, এইমস-এর দ্বারস্থ হতে পারে সিবিআই

গরু পাচারকাণ্ডে সিবিআই-এর তলবের মাঝেই এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। চিকিৎসকরা জানিয়েছেন, নেতার শরীরে একাধিক সমস্যা রয়েছে।উচ্চরক্ত চাপ ও সুগারের মাত্রা বেড়ে গিয়েছে। যদিও নাছোড়বান্দা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গরু পাচারকাণ্ডে সিবিআই-এর তলবের মাঝেই এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। চিকিৎসকরা জানিয়েছেন, নেতার শরীরে একাধিক সমস্যা রয়েছে।উচ্চরক্ত চাপ ও সুগারের মাত্রা বেড়ে গিয়েছে। যদিও নাছোড়বান্দা সিবিআই-এর আধিকারিকরা। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সম্পর্কে এসএসকেএমের চিকিৎসকদের দেওয়া ডাক্তারি রিপোর্টে সন্তুষ্ট নয় সিবিআই বলে খবর।

কার্যত এসএসকেএম-এর চিকিৎসকদের ওপর ‘আস্থা’ রাখতে পারছেন না সিবিআই-এর আধিকারিকরা। ফলে এবার এইমস-এর চিকিৎসকদের দিয়ে বীরভূমের এই দাপুটে নেতার শারীরিক পরীক্ষা করানোর কথা ভাবছে সিবিআই। আর এরজন্য আদালতেও আবেদন জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সূত্র মারফত খবর।

   

বর্তমানে ৭ সদস্যের মেডিক্যাল টিমের অধীনে উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর রুমে চিকিৎসাধীন রয়েছেন অনুব্রত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google