Sports : ভারতীয় মেয়েদের হাতে ধরাশায়ী বিদেশি প্রতিপক্ষ

Sports : বিদেশের মাটিতে ফের উজ্জ্বল হল দেশের মুখ। থাইল্যান্ডের (Thailand Open) প্রতিপক্ষকে মাটি ধরালেন ভারতীয় তনয়ারা। ফুকেটে চলছে থাইল্যান্ড ওপেন। সেখানে মহিলাদের ৭৫ কেজি বিভাগে ভারতের হয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Sports : বিদেশের মাটিতে ফের উজ্জ্বল হল দেশের মুখ। থাইল্যান্ডের (Thailand Open) প্রতিপক্ষকে মাটি ধরালেন ভারতীয় তনয়ারা।

ফুকেটে চলছে থাইল্যান্ড ওপেন। সেখানে মহিলাদের ৭৫ কেজি বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ভাগ্যবতী কাছারি। তাঁর প্রতিপক্ষ ছিলেন স্থানীয় বক্সার পর্নিপা ছুতে। ভারতীয় বক্সারের বিপক্ষে তিনি দাগ কাটতে একেবারে ব্যর্থ হয়েছেন। ম্যাচের ফল ভারতের পক্ষে ৫-০।

   

 

বুধবার আরও এক ভারতীয় মহিলা বক্সার জয় পেয়েছেন অনায়াসে। ওপেনের ৪৮ কেজি বিভাগে সহজ জয় পেয়েছেন মণিকা। প্রতিপক্ষ ভিয়েতনামের ট্রান থি দিয়েমের বিরুদ্ধে একপেশে ম্যাচ হয়েছিল ফুকেটে। ভারতের পক্ষে ম্যাচের ফল ৫-০।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google