উত্তর প্রদেশের এই ডিফেন্ডারের দিকে নজর শ্রীনিধির

গত সিজনে একেবারে তথৈবচ পারফরম্যান্স ছিল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাবের (Sreenidi Deccan FC)।  নবম স্থানে থেকেই আইলিগ শেষ করেছিল হায়দরাবাদের এই দল। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল ম্যানেজমেন্ট। ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Sreenidi Deccan FC Eyes Mohammad Aqib

গত সিজনে একেবারে তথৈবচ পারফরম্যান্স ছিল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাবের (Sreenidi Deccan FC)।  নবম স্থানে থেকেই আইলিগ শেষ করেছিল হায়দরাবাদের এই দল। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল ম্যানেজমেন্ট। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। তবে সেইসব এখন অতীত। এবারের নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর শ্রীনিধি‌। সেজন্য ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করতে শুরু করেছিল আইলিগের এই দল। যা নিঃসন্দেহে চমক ছিল সকলের কাছেই।

শেষ কয়েক মাসে আইজল এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার লালথানখুমা সি দুহভেলা থেকে শুরু করে অভিজিৎ কে এর মতো ফুটবলারদের দলে সই করিয়েছে এই ফুটবল দল। তাঁদের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে এই ফুটবল দল। তবে শুধুমাত্র নতুন ফুটবলার দলে টানাই নয়। পরিকল্পনা অনুযায়ী দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি ও বাড়ানোর পরিকল্পনা ছিল শ্রীনিধির। সেইমতো দলের গোলরক্ষক আরিয়ান নীরজ লাম্বার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে আইলিগের এই ফুটবল দল। তবে সেখানেই শেষ নয়। শেষ বাজারে চমক দিতে তৎপর আইলিগের এই দল।

   

বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, নতুন সিজনের কথা মাথায় রেখে এবার এক দাপুটে ডিফেন্ডারকে দলে টানতে চলেছে শ্রীনিধি। তিনি মোহাম্মদ আকিব। উল্লেখ্য, এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ইন্ডিয়ান এয়ারফোর্সের হয়ে যথেষ্ট নজর কেড়েছেন এই ফুটবলার। দলের হয়ে খেলেছেন প্রায় তিনটি ম্যাচ। যার মধ্যে একটি গোল এবং একটি অ্যাসিস্ট ও থেকেছে উত্তরপ্রদেশের এই ফুটবলারের। অর্থাৎ দলের রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি প্রয়োজনে গোল তুলে নেওয়ার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয়তা রয়েছে বছর আঠাশের এই ফুটবলারের।

তবে আগামী ২০২৬ সাল পর্যন্ত ভারতীয় বায়ুসেনা দলের সঙ্গে যুক্ত থাকলেও মনে করা হচ্ছে বাড়তি ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে টানতে চাইছে আইলিগের দল। এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google