ATK Mohun Bagan : সপ্তাহের শুরুতেই বাগান সমর্থকদের জন্য স্বস্তির খবর

এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) শুরু হয়ে গিয়েছিল এএফসি কাপের প্রস্তুতি। সোমবার আরও একটু স্বস্তি পেতে পারেন সবুজ মেরুন সমর্থকরা। অনুশীলনে যোগ দিলেন ডেভিড উইলিয়ামস। সোশ্যাল মিডিয়ায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) শুরু হয়ে গিয়েছিল এএফসি কাপের প্রস্তুতি। সোমবার আরও একটু স্বস্তি পেতে পারেন সবুজ মেরুন সমর্থকরা। অনুশীলনে যোগ দিলেন ডেভিড উইলিয়ামস। সোশ্যাল মিডিয়ায় উইলিয়ামসের ছবি পোস্ট করে এই খবরটি দিয়েছে এটিকে মোহন বাগান।

‘হাসি মুখে কর্মক্ষেত্রে।’ সামাজিক মাধ্যমে পোস্ট বাগানের। “Reporting for duty with a big smile @willo_15 has joined the camp in Kolkata ahead of our AFC Cup campaign.”

   

রবিবার জানা গিয়েছিল, সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছেন ডেভিড উইলিয়ামস। এএফসি কাপ অভিযানে একজন এশিয়ান কোটার ফুটবলার রাখা বাধ্যতামূলক। সেহেতু ডেভিড উইলিয়ামস যে কাপের লড়াইয়ে থাকবেন সে ব্যাপারে আপাতত কোনও সন্দেহ নেই।

নিয়ম অনুযায়ী এএফসি কাপের ম্যাচে চার বিদেশিকে খেলানো যাবে। যার মধ্যে একজনকে হতে হবে এশিয়ান কোটার। সেক্ষেত্রে ডেভিড উইলিয়ামস অটোমেটিক চয়েস। অনুশীলনে নেমে পড়েছেন তিরি, হুগো বুমোস। বাকি রয়েছেন রয় কৃষ্ণা, জনি কাউকু, কার্ল ম্যাকহিউ।

সম্প্রতি রয় কৃষ্ণা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন বার্তা। টুইটারে জানিয়েছিলেন, শীঘ্রই দেখা হবে কলকাতা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google