Ukraine War: বাইডেনে পুত্রর ক্ষতিকর লেনদেনের বিষয়ে পুতিনকে তথ্য দিতে অনুরোধ ট্রাম্পের

প্রাক্তনের চাপ চিন্তায় বর্তমান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের পারিবারিক বিভিন্ন লেনদেন ইউক্রেনে চলেছিল। সেইসব তথ্য দ্রুত বিশ্বের কাছে আনতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করলেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

প্রাক্তনের চাপ চিন্তায় বর্তমান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের পারিবারিক বিভিন্ন লেনদেন ইউক্রেনে চলেছিল। সেইসব তথ্য দ্রুত বিশ্বের কাছে আনতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করলেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির এমন অবস্থানে বিশ্ব জুড়ে আলোড়ন।

সিএনএন জানাচ্ছে, ‘জাস্ট দ্য নিউজ’ সংবাদ মাধ্যমের সাক্ষাতকারে, জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেন সম্পর্কে পুতিনের কাছে কোনো তথ্য থাকলে, তা প্রকাশ করতে আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, রাশিয়ায় হান্টার বাইডনের এমন কোনও ব্যবসা রয়েছে কিনা ক্রেমলিনের কাছে সে বিষয়ে তথ্য কী রয়েছে।

   

মার্কিন প্রেসিডেন্টের পুত্র হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি, পুতিন এসবের উত্তর জেনে থাকতে পারেন। তাঁর এসব প্রকাশ করা উচিত। আমি মনে করি, আমাদের সেসব উত্তর জানা উচিত।

সিএনএন জানিয়েছে, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন তাঁর পুত্র হান্টার বাইডেন ইউক্রেন, চিন সহ বিদেশে পরামর্শদাতা হিসেবে কাজ করে ভালোই অর্থ পেয়েছিলেন। এসব লেনদেনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় তদন্ত চলছে।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন, বাইডেন পরিবার দুর্নীতিতে জড়িত ছিল কিংবা ব্যক্তিগত লাভের জন্য তারা মার্কিন নীতিকে প্রভাবিত করেছিল সে ধরনের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। এ ছাড়া জো বাইডেনের বিরুদ্ধেও কোনো তদন্ত চলছে না। আর হান্টার বাইডেন অন্যায়ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন, ফৌজদারি তদন্ত শেষ হলে তাঁকে নির্দোষ ঘোষণা করা হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google