Rampurhat Massacre: ফের রাজভবনে মমতাকে ডাকলেন রাজ্যপাল

ফের রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর। জানা গিয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যে রাজভবনে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সূত্র মারফত খবর, রাজ্যের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর। জানা গিয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যে রাজভবনে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

সূত্র মারফত খবর, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আলোচনা চান রাজ্যপাল। রাজভবনে তরফ থেকে জারি করা এক বিবৃতি অনুযায়ী, ‘সিবিআইয়ের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদের জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য যথেষ্ট উদ্বিগ্নের। হাইকোর্টের নির্দেশে রামপুরহাটের গণ হত্যার ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ আইনি হওয়া উচিত, রাস্তায় নেমে এভাবে বিক্ষোভ দেখানোটা কাম্য নয়।’

   

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে রামপুরহাটের বগটুই-এর গণহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে একাধিক সাক্ষীকে জেরা করেছেন সিবিআই-এর আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিতিভি ফুটেজও।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google