Trolled Raj Chakraborty: ছেলের খৎনা হচ্ছে! সপরিবারে মাজহারে গিয়ে ট্রোলড রাজ

স্ত্রী-পুত্রকে নিয়ে মাজহারে গিয়েছিলেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই উড়ে এল কটাক্ষ। শনিবার রাতে পশ্চিমের রাজ্য রাজস্থানের আজমেড় শরিফে। ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
raj chakraborty trolled for visit ajmer sharif with family

স্ত্রী-পুত্রকে নিয়ে মাজহারে গিয়েছিলেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই উড়ে এল কটাক্ষ। শনিবার রাতে পশ্চিমের রাজ্য রাজস্থানের আজমেড় শরিফে। ভারতে মুসলিমদের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রে গিয়ে ইসলামিক নিয়ম মেনে উপাসনা করেছেন রাজ। রবিবার সকালে সেই সকল ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আর সেই সকল ছবির কমেন্টে ভেসে গিয়েছে নানাবিধ কটাক্ষ। স্ত্রী এবং পুত্রকে নিয়ে নানাবিধ মন্তব্য করেছেন নেটিজেনরা। হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে মুসলিমদের তীর্থক্ষেত্রে যাওয়া নিয়ে উড়ে এসেছে কটাক্ষ। কেউ কেউ আবার রাজনীতির প্রসঙ্গও টেনে এনেছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নিশানা করা হয়েছে পুত্র ইউভানকে।

   

raj chakraborty went ajmer sharif with family

কমেন্ট বক্সের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে পুত্র ইউভানের খৎনা নিয়ে প্রশ্ন উঠেছে। বহু মানুষ প্রশ্ন তুলেছেন যে পুত্র ইউভানের খৎনার অনুষ্ঠান হচ্ছে কিনা! অনেকে আবার সেই অনুষ্ঠানে নিমন্ত্রণের দাবিও করেছেন। কোথাও আবার অভিনেত্রী স্ত্রী শুভশ্রীকে বোরখা বা হিজাব পরানোর পক্ষেও সওয়াল করেছেন। মুসলিম ধর্মাবলম্বী অনেকে আবার সপরিবারে রাজ চক্রবর্তীকে ইসলামে স্বাগত জানিয়েছেন।

আজমের শরিফ ভ্রমণ ঘিরে বেশ উচ্ছ্বসিত রাজ। যা তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন। গত শনিবার রাতে ওই মাজহারে গিয়েছিলেন তিনি। সকল মানুষের জন্য শুভকামনা এবং সর্বশক্তিমান যাতে সকলকে রক্ষা করে সেই প্রার্থনা করেছেন ব্যারাকপুরের বিধায়ক। ধর্মীয় রীতি মেনে তাঁরা চাদর চাড়িয়েছেন মাজহারে। সেই সঙ্গে রাজের মাথায় দেখা গিয়েছে ধর্মীয় ফেজ টুপি। তাঁর পুত্র ইয়ুভাবের মাথাতেও ফেজ টুপি দেখা গিয়েছে। অন্যদিকে রাজ ঘরনী শুভশ্রীকে হিজাবের কায়দায় ওড়না দিতে দেখা গিয়েছে।

https://www.facebook.com/iamrajchoco/posts/532712798224472

<

p style=”text-align: justify;”>খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ধর্মযুদ্ধ ছবি। যেখানে হিন্দু এবং মুসলিম দুই ধর্মের বিভেদ এবং সম্প্রীতি দেখানো হবে। এমনই ইঙ্গিত মিলেছে ছবির ট্রেলারে। সেই ছবির প্রচারের জন্যেই পরিচালকের মাজহার সফর বলে মনে করছেন অনেকে। করোনা অতিমারির কারণে ওই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছিল।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google