বিনা ডিউটিতেই ১২ বছরে ২৮ লাখ বেতন কনস্টেবেলের! চাঞ্চল্য পুলিশ বিভাগে

Madhya Pradesh: অবিশ্বাস্য হলেও সত্যি, এক আশ্চর্যজনক ঘটনা মধ্যপ্রদেশ পুলিশে। টানা ১২ বছর কোনো কাজ না করেও বেতন মিলেছে ২৮ লক্ষ টাকা। ২০১১ সালে নিয়োগ হওয়ার পর এতগুলো ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Madhya Pradesh: অবিশ্বাস্য হলেও সত্যি, এক আশ্চর্যজনক ঘটনা মধ্যপ্রদেশ পুলিশে। টানা ১২ বছর কোনো কাজ না করেও বেতন মিলেছে ২৮ লক্ষ টাকা। ২০১১ সালে নিয়োগ হওয়ার পর এতগুলো বছর কেটে গেলেও নজরে আসেনি পুলিশ প্রশাসনের। কিন্তু ঘটনাটি নজরে আসতেই পুলিশ প্রশাসনের গাফিলতির বিষয়টি উঠে আসছে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বিভাগ। এখন দেখার বিষয়, তদন্তে কারা কারা জড়িত থাকেন এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কী ব্যবস্থা নেওয়া হয়।

২০১১ সালে নিয়োগের পর প্রথমে ওই কনস্টেবলকে পোস্টিং দেওয়া হয় ভোপাল পুলিশ লাইনে। এরপর তাকে পাঠানো হয় সাগর ট্রেনিং সেন্টারে। কিন্তু প্রশিক্ষণে যোগ না দিয়ে তিনি সরাসরি নিজের বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে গেলেও জানাননি কোনও অফিসারকে। পাশাপাশি তিনি কোনো ছুটির আবেদনও করেননি, শুধু মাত্র চাকরির ফাইল স্পিড পোস্টে ভোপাল পাঠিয়ে দেন। ফাইলটি কোনও যাচাই ছাড়াই গৃহীতও হয়।

   

জানা গিয়েছে, ২০২৩ সালে ২০১১ ব্যাচের বেতন গ্রেড রিভিউ চলাকালীন ওই কনস্টেবলের সার্ভিস রেকর্ড খুঁজে পাওয়া যায়নি। নেই কোনও হাজিরা। পাশাপাশি নেই কোনো বদলির রেকর্ডও, এমনকি তিনি কোনও কেসেও যুক্ত নন। এরপরই তাঁকে তলব করা হলে তিনি জানান যে তিনি মানসিক সমস্যায় ভুগছেন, তাই কাজে যোগ দিতে পারেননি। চিকিৎসার নথিও জমা দেন তিনি। এই তদন্তের দায়িত্ব ভার দেওয়া হয়েছে ভোপালের টিটি নগর এলাকার এসিপি অঙ্কিতা খাটারকরকে।

ইতিমধ্যেই ওই কনস্টেবলকে ফের ভোপাল পুলিশ লাইনে আনা হয়েছে। আদায় করা হয়েছে দেড় লক্ষ টাকা, বাকি টাকা বেতনের মাধ্যমে কেটে নেওয়া হবে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় যেসব অফিসার গাফিলতির জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google