Nadia: সেই একই কায়দা মাথায় গুলি, নদিয়ায় রক্তাক্ত তৃণমূল নেতা

কায়দা একই। মাথা লক্ষ্য করে গুলি। যেভাবে গত ১৩ মার্চ পুরুলিয়া ও উত্তর ২৪ পরগনায় কংগ্রেস ও টিএমসির দুই কাউন্সিলরকে খুন করা হয়েছিল, এবার নদিয়ায় (Nadia) হলো হামলা। ...

By Rana Das

Published:

Follow Us
Nadia Attack on Tmc panchyat leader

কায়দা একই। মাথা লক্ষ্য করে গুলি। যেভাবে গত ১৩ মার্চ পুরুলিয়া ও উত্তর ২৪ পরগনায় কংগ্রেস ও টিএমসির দুই কাউন্সিলরকে খুন করা হয়েছিল, এবার নদিয়ায় (Nadia) হলো হামলা। গুলিবিদ্ধ ব্যক্তি তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনায় উত্তপ্ত হাঁসখালি।

নদিয়ার বগুলা দু নম্বর পঞ্চায়েতের সদস্যা অনিমা মণ্ডলের স্বামী গুলিবিদ্ধ বলে জানা গিয়েছে। তার নাম সহদেব মণ্ডল। হাঁসখালি থানার বগুলা মুড়োগাছা দরগাতলা পাড়ার বাসিন্দা তিনি। তাকে খুন করতে মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। গুরুতর জখম অবস্থায় সহদেব মণ্ডলকে প্রথমে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কলকাতায় চিকিৎসা হতে পারে।

   

দশদিন আগে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে মাথায় গুলি করে খুন করা হয়। একই দিনে জোড়া কাউন্সিলর খুনের জেরে রাজনৈতিক মহল গরম হয়েছিল। পরে ঝালদার ঘটনায় তদন্ত আরও জটিল হয়েছে।

এর মাঝে বীরভূমের বগটুই গ্রামে দশ জনকে পুড়িয়ে খুনের ঘটনায় মঙ্গলবার থেকে দেশ সরগরম। সেখানেও তৃণমূল কংগ্রেস উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। এর পর হয় ‘গণহত্যা’।

বীরভূমের উত্তপ্ত পরিস্থিতির মাঝে নদিয়ায় পঞ্চায়েত সমিতি সদস্যার স্বামী গুলিবিদ্ধ হওয়ায় রাজনৈতিক মহল আলোড়িত।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google