Monday, May 25, 2026
Home Sports News তিন বছরের চুক্তিতে ওডিশায় যেতে চলেছেন সাদা-কালোর এই ফুটবলার

তিন বছরের চুক্তিতে ওডিশায় যেতে চলেছেন সাদা-কালোর এই ফুটবলার

Vanlalzuidika
Vanlalzuidika Chhakchhuak

ফুটবলের মধ্য দিয়ে এই আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী এফসি গোয়াকে। তারপর টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে এসেছিল প্রথম জয়। সেই নিয়ে কার্যত খুশির আবহ দেখা দিয়েছিল সাদা-কালো সমর্থকদের মধ্যে। কিন্তু সেই ছন্দ বজায় থাকেনি বেশিদিন। পরের ম্যাচেই জোর ধাক্কা খেয়েছিল দল। আটকে যেতে হয়েছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। তারপর থেকে একের পর এক ম্যাচ খেলে ও জয়ের সরণিতে ফেরা সহজ ছিল না তাঁদের কাছে। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে।

- Advertisement -

বলতে গেলে সময় যত এগিয়েছিল ততই পিছিয়ে পড়তে শুরু করেছিল এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। শেষ পর্যন্ত অনবদ্য পারফরম্যান্স করে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। যালফলে টুর্নামেন্ট শেষে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করেছিল রেড রোডের এই ক্লাব। তাঁর পাশাপাশি দেখা দিয়েছিল ক্লাবের নানা বিধ সমস্যা। সেই সমস্ত কিছু ভুলে কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল ব্ল্যাক প্যান্থার্সদের। তবে কাজে আসেনি সেই পরিকল্পনা। হুয়ান পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালেই।

   

যারফলে গত বছর ট্রফিহীন ভাবেই সিজন শেষ করেছে রেড রোডের এই ফুটবল ক্লাব। দলের এমন তথৈবচ পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও তার মধ্যে দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা। যারফলে নয়া সিজনের দল গঠন নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই সুযোগ কাজে লাগিয়েই মহামেডান স্পোর্টিং ক্লাবের একাধিক ফুটবলারদের দলে টানতে মরিয়া প্রতিপক্ষ দল গুলি। যার মধ্যে গত বেশ কয়েক মাস ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ভ্যানলালজুইডিকা ছকছুয়াকর (Vanlalzuidika Chhakchhuak) নাম। হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে সাদা-কালো শিবিরের।

কিন্তু নয়া তথ্য অনুযায়ী কলকাতা ময়দানের এই প্রধান দল ছেড়ে তিনটি মরসুমের জন্য তাঁকে দলে টানতে চলেছে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব তথা ওডিশা এফসি। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই এই ভারতীয় ফুটবলারের দিকে নজর ছিল আইএসএলের একাধিক ফুটবল ক্লাবের। তবে এখন বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে সার্জিও লোবেরার ফুটবল দল। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

Follow on Google