৭২ ঘণ্টায় বদল, নিরাপত্তায় ঢেকেছে কলেজ, এলেন নির্যাতিতা!

কলকাতা: সাউথ ক্যালকাটা ল কলেজের (South Kolkata Law College) গণধর্ষণের ঘটনায় নতুন মোড়। প্রায় ৭২ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে ফের সেই কলেজে পা রাখলেন নির্যাতিতা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: সাউথ ক্যালকাটা ল কলেজের (South Kolkata Law College) গণধর্ষণের ঘটনায় নতুন মোড়। প্রায় ৭২ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে ফের সেই কলেজে পা রাখলেন নির্যাতিতা ছাত্রী।

শুক্রবার সকাল থেকে গোটা রাজ্য উত্তাল এই চাঞ্চল্যকর ঘটনার জেরে। দক্ষিণ কলকাতার নামী এই আইন কলেজের (South Kolkata Law College) ক্যাম্পাসেই দিনের আলোয় ঘটে গিয়েছে লজ্জাজনক এই অপরাধ। ঘটনার পরে কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

   

নিরাপত্তার তফাৎ:
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন কলেজ (South Kolkata Law College) চত্বর ছিল প্রায় নিরাপত্তাহীন। কোনও পুলিশ ছিল না, ছিল না বাড়তি নজরদারি। সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল ধৃত তৃণমূল নেতা এবং তার সহযোগীরা।

তবে শনিবার সন্ধ্যায় ছবিটা একেবারে আলাদা। নির্যাতিতাকে নিয়ে আসার আগে থেকেই গোটা কলেজ চত্বর ছিল পুলিশের ঘেরাটোপে। একাধিক স্তরের নিরাপত্তা। চারপাশে আলো, ক্যামেরা এবং পুলিশকর্মীদের ভিড়। কারণ, শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের নজর এখন এই ঘটনায়।

ঘটনাস্থলে পুনর্নিমাণ (Crime Scene Reconstruction):
শনিবার সন্ধ্যা ঠিক ৮টা ১৫ মিনিট নাগাদ নির্যাতিতাকে নিয়ে কলেজে (South Kolkata Law College) পৌঁছায় কলকাতা পুলিশ। এরপর দীর্ঘ দুই ঘণ্টা ধরে চলে ঘটনার পুনর্নিমাণ (Crime Scene Reconstruction)। পুলিশ এবং ফরেনসিক টিম নির্যাতিতার বয়ান অনুযায়ী প্রতিটি ঘটনা পুনরায় সাজিয়ে দেখে।

তদন্তকারী অফিসাররা নির্যাতিতার কাছ থেকে জানতে চান, ঠিক কোথায় কোথায় কী ঘটেছিল? কোথা থেকে তাঁকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল? কারা কোথায় ছিল?

পুলিশ সূত্রে খবর, পুরো প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করা হয়েছে। নির্যাতিতার কলেজে (South Kolkata Law College) প্রবেশ থেকে শুরু করে ঘটনার প্রতিটি ধাপ রেকর্ড করা হয়েছে।

আদালতে নির্যাতিতার বয়ান:
এর আগে শনিবার দুপুরে আলিপুর আদালতে হাজিরা দিয়েছিলেন নির্যাতিতা। সেখানে তাঁর বিবৃতি রেকর্ড করে পুলিশ। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ম্যাজিস্ট্রেটের সামনে 164 ধারা অনুযায়ী তাঁর জবানবন্দি নেওয়া হয়েছে।

প্রশাসনিক তৎপরতা:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের জন্য গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। SIT-এর নেতৃত্বে রয়েছেন এসি (SSD) প্রদীপ ঘোষাল। অন্যদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। ধৃতদের মধ্যে রয়েছেন কলেজের (South Kolkata Law College) প্রাক্তন ছাত্রনেতা সহ এক নিরাপত্তারক্ষী।

নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন:
এই ঘটনাকে কেন্দ্র করে নারী নিরাপত্তা এবং কলেজ (South Kolkata Law College) ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি সহ বিরোধী দলগুলি তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছে। বারবার প্রশ্ন উঠছে, কেন এমন নিরাপত্তাহীন পরিবেশে ছাত্রীদের পড়াশোনা করতে হবে?

শনিবারের ঘটনার মাধ্যমে পুলিশের তদন্তে গতি আসার সম্ভাবনা। তবে এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা এবং নারী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। পুলিশ জানিয়েছে, দ্রুত চার্জশিট দাখিলের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ চলছে। তদন্তে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google