শনিবার রাত থেকে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, শিয়ালদা ডিভিশনে ১০ ঘণ্টার ব্লক

কলকাতা: শিয়ালদা ডিভিশনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ফের একবার ভোগান্তির মুখে পড়তে চলেছেন হাজার হাজার লোকাল ট্রেন যাত্রী। পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, শনিবার (২৮ জুন) রাত ১০টা ১৫ ...

By Moumita Biswas

Published:

Follow Us
Sealdah Train Disruption

কলকাতা: শিয়ালদা ডিভিশনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ফের একবার ভোগান্তির মুখে পড়তে চলেছেন হাজার হাজার লোকাল ট্রেন যাত্রী। পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, শনিবার (২৮ জুন) রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার (২৯ জুন) সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এই সময়ে শিয়ালদা মেইন লাইন ও বনগাঁ লাইনে বহু লোকাল ট্রেন বাতিল ও সংক্ষিপ্ত রুটে চালানো হবে। যাত্রীদের আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ।

   

কেন এই ব্লক?

শিয়ালদা-দমদম জংশন শাখার ৩ নম্বর ও ২৭ নম্বর ব্রিজে ‘রিগার্ডারিং’ (reguardering) বা রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে আপ ও ডাউন সাবার্বান লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক জারি থাকবে। ফলে বন্ধ থাকবে বিদ্যুৎ সংযোগও। কাজ সম্পন্ন হওয়ার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল।

 কোন কোন ট্রেন বাতিল? Sealdah Train Disruption

* শিয়ালদা-নৈহাটি (আপ ও ডাউন): ৮টি ট্রেন
* শিয়ালদা-রানাঘাট (আপ ও ডাউন): ৬টি ট্রেন
* শিয়ালদা-ব্যারাকপুর: একগুচ্ছ ট্রেন বাতিল
* শিয়ালদা-বনগাঁ: আপ ও ডাউন মিলিয়ে একাধিক ট্রেন বন্ধ
* বারাসাত-দত্তপুকুর (আপ): কিছু ট্রেন বাতিল
 * শিয়ালদা-দত্তপুকুর: আপ ও ডাউনের বহু ট্রেন বাতিল থাকবে

রুট সংক্ষিপ্ত যেসব ট্রেনের

নিম্নলিখিত শাখাগুলির কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে কমিয়ে আনা হয়েছে-

গেদে–শিয়ালদা / শিয়ালদা–গেদে

শিয়ালদা–বনগাঁ

শিয়ালদা–হাসনাবাদ

শান্তিপুর, কৃষ্ণনগর, দত্তপুকুর, বারাসাত লাইনের কিছু ট্রেন

যাত্রীদের জন্য সতর্কতা

যাত্রীদের অনুরোধ করা হয়েছে নির্ধারিত যাত্রার আগে রেল অ্যাপ বা স্টেশন থেকে ট্রেনের সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার। বিশেষত যারা শনিবার রাতে বা রবিবার ভোরে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাদের যথেষ্ট ভেবে ও পরিকল্পনা করে চলার পরামর্শ দিচ্ছে রেল।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google