ডুরান্ড কাপ খেলা নিয়ে ধোঁয়াশা চেন্নাইয়িন এফসির

বর্তমানে নতুন মরসুমের জন্য দল গোছাতে মরিয়া প্রত্যেকটি ফুটবল ক্লাব। বিশেষ করে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে আইএসএলের পাশাপাশি আইলিগের দল গুলি। দেশীয় ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Chennaiyin FC Announces Squad for Kalinga Super Cup

বর্তমানে নতুন মরসুমের জন্য দল গোছাতে মরিয়া প্রত্যেকটি ফুটবল ক্লাব। বিশেষ করে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে আইএসএলের পাশাপাশি আইলিগের দল গুলি। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে সকলের। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের চূড়ান্ত করতে মরিয়া প্রত্যেকে। সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরেই বারংবার উঠে আসতে শুরু করেছিল চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) নাম। তবে শুধুমাত্র নয়া ফুটবলার চূড়ান্ত করাই নয় দলের বেশকিছু ফুটবলারদের বদল করার ও পরিকল্পনা রয়েছে তাঁদের।

বলাবাহুল্য, গত কয়েকটি ফুটবল সিজন ধরে একেবারেই ছন্দে নেই দক্ষিণের এই ফুটবল ক্লাব। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে অনায়াসেই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলের হাত ধরে পুনরায় সাফল্যের সরণিতে ফেরার পরিকল্পনা থাকলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছিল আইএসএল টুর্নামেন্ট। তা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই।

   

প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল বড় ব্যবধানের পরিপ্রেক্ষিতে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তাই সবদিক মাথায় রেখেই এবার ঘর গোছাতে চাইছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ভারতীয় তারকা কিয়ান নাসিরিকে ও রিলিজ করার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে চেন্নাইয়িন। সব ঠিকঠাক থাকলে নিজের পুরনো ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টে ফের খেলতে দেখা যেতে পারে এই দাপুটে ফুটবলারকে। কিন্তু কবে থেকে নতুন মরসুমের জন্য প্রস্তুতি শুরু করবে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব, সেই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

বিশেষ সূত্র মারফত খবর, টুর্নামেন্টের অনিশ্চয়তার পাশাপাশি বর্তমানে অভ্যন্তরীণ বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে এই ফুটবল ক্লাবের। যারফলে এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে কবে থেকে প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করবে ওয়েন কোয়েলের ছেলেরা। এমনকি আরও শোনা যাচ্ছে যে আসন্ন ডুরান্ড কাপে তাঁদের অংশগ্রহণ করার সম্ভাবনা ও অনেকটাই কম‌। যা কিছুটা হলেও হতাশ করবে সমর্থকদের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google